Rishabh Pant: বল হাতে চমক দিলেন পন্থ, নেপথ্যে কোচ গম্ভীরের নয়া নীতি? দেখুন‌ ভিডিও

বর্তমান টি২০ ক্রিকেটের যুগে অলরাউন্ডারদেরই রমরমা। সীমিত ওভারের ক্রিকেটে যে দলে যত বেশি অলরাউন্ডার থাকে, সেই দল ততই শক্তিশালী। এতদিন ব্যাটসম্যান এবং উইকেটরক্ষকের ভূমিকাতেই দেখা গিয়েছে ঋষভ পন্থকে। আগামীদিনে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে বোলার পন্থকে? দিল্লি প্রিমিয়ার লিগ থেকেই বোলার হয়ে উঠার প্রস্তুতিটা শুরু করে দিলেন পন্থ।

ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ দিল্লি প্রিমিয়ার লিগের অপ্রত্যাশিতভাবে বোলিং করে ভক্তদের অবাক করে দিয়েছিলেন। ম্যাচের শেষ ওভার বল করতে আসেন পন্থ। যদিও একটির বেশি বল তাঁকে করতে হয়নি। কিন্তু তাঁর বোলিং সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

Rishabh Pant

ক্রিকেটে দুনিয়ায় পন্থ পরিচিত তাঁর বিস্ফোরক ব্যাটিং এবং তীক্ষ্ণ উইকেটকিপিংয়ের জন্য, ঋষভ এরআগে কোনও আন্তর্জাতিক ম্যাচে বোলিং করেননি, ফলে দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁর বোলিং করার সিদ্ধান্ত অবাক করে দিয়েছে সকলকে।

পুরানো দিল্লির বিরুদ্ধে ম্যাচ জয়ের জন্য দক্ষিণ দিল্লি দলের শেষ ওভারে এক রানের প্রয়োজন ছিল। শেষ ওভারে পন্থ নিজেই বল করতে আসেন। ওভারের প্রথম বলেই ১ রান করে ম্যাচ জিতে নেয় দক্ষিণ দিল্লি। ফলে গোটা ওভারে একটি মাত্রই বল করতে হয় ভারতীয় দলের তারকা উইকেটরক্ষকে। কিন্তু বল হাতে পন্থের দৃষ্টিভঙ্গি সমর্থক এবং ধারাভাষ্যকারদের মধ্যে ব্যাপক মনোযোগের দিকে নিয়ে যায়।

কিন্ত কেন বল হাতে তুলে নিলেন পন্থ? নেটিজেনরা এরজন্য গৌতম গম্ভীরের নীতিকেই দেখছেন, টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর নিযুক্ত হয়েছেন। গম্ভীরের অধীনে, এই মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলের বেশ কয়েকজন ব্যাটারকে বল হাতে দেখা যায়। গম্ভীর চাইছেন দলে বেশি করে অলরাউন্ডার থাকুন। তাই ব্যাটারদের হাতেও বল তুলে দিচ্ছেন।

ভারতের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম ট্যুরেই বেশকিছু চমকপ্রদ ঘটনা দেখা গিয়েছে , যেখানে সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, শুভমান গিল এবং এমনকি অধিনায়ক রোহিত শর্মাও টি২০ এবং ওয়ানডে সিরিজের সময় বল হাতে নিয়েছিলেন।

টি২০ অধিনায়ক হিসেবে সদ্য নিযুক্ত হয়েছেন সূর্যকুমার যাদব। রিঙ্কু সিং একটি টি২০ ম্যাচে সুপার ওভারে বোলিং করেছেন, সেই ম্যাচে ভারত জয়ও পায়। এদিকে, গিল এবং রোহিত উভয়েই ওডিআই সিরিজে বোলিং করে তাদের বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছেন। ফলে শুধু ব্যাটিং করলেই হবে না, এবার থেকে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলের ব্যাটারদের প্রয়োজনে বোলিংও করতে হবে, তা এক প্রকার স্পষ্ট। তাই দিল্লির প্রিমিয়ার লিগ থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিলেন পন্থ।

লিগের প্রথম ম্যাচে পন্থ ৩২ বলে ৩৫ রান করতে সক্ষম হন। ২৫ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার দুর্ঘটনার পর আইপিএলের মধ্য দিয়েই বড় মঞ্চে প্রত্যাবর্তন করেন এবং জুন মাসে ভারতের টি২০ বিশ্বকাপ জয়েরর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পন্থ।। যদিও পরবর্তীতে টি-টোয়েন্টি এবং ওডিআই উভয় সিরিজের জন্য তাকে ভারতের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+