রিহ্যাবের মধ্যেই এনসিএতে নতুন ভূমিকায় দেখা গেল ঋষভ পন্থকে

আরও একটা মন ভালো করে দেওয়া ছবি ঋষভ পন্থ ভক্তদের জন্য। এনসিএতে তরুণ ক্রিকেটারদের ক্লাস নিলেন ঋষভ পন্থ। ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের হাই পারফরম্যান্স ক্যাম্প। এই শিবিরে এবার শিক্ষকের ভূমিকায় দেখা গেল ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে।

মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে কয়েকটি ছবি সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পন্থ তরুণ ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করছেন। মূলত নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অনূধর্ব ১৬ ক্রিকেটারদের সঙ্গে।

১

অস্ত্রোপচারের পর এই মুহুর্তে এনসিএতে রিহ্যাব করছেন ঋষভ পন্থ। দ্রুত নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছেন টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাঁরই ফাঁকে এবার তরুণ ক্রিকেটারদের ক্লাসও নিলেন পন্থ।


শুধু ক্রিকেট নয় অনূধর্ব ১৬ ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে ঋষভের জীবনের গল্প। রুরকি থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেটের নক্ষত্র, পন্থের জীবন অনুপ্রেরণার এক উপন্যাস। নিজের জীব‌নের কথাও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেন পন্থ।

২

পন্থকে বিশ্বকাপের আগে ভারতীয় দলে চেষ্টা করা হচ্ছে। তবে তিনি ফিরতে পারবেন কি না সেটা চিন্তার। সূত্রের খবর, পন্থের চোটের যা অবস্থা তাতে বিশ্বকাপের আগে তাঁর ফেরা সম্ভব নয়। ২০২৪ সালের আগে তিনি ফিরতে পারবেন না। চিকিৎসকদের মতে, পন্থের রিহ্যাব যত দ্রুত হবে তত দ্রুত তিনি ফিরতে পারবেন।

৩

অস্ত্রোপচারের পর থেকে সমাজমাধ্যমে নিজের অগ্রগতি সম্পর্কে নিয়মিত জানান পন্থ। কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে দেখা গিয়েছিল ক্রাচ ছাড়াই হাঁটতে পারছেন ভারতীয় দলের তারকা। ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

ভিডিওতে দেখা গিয়েছিল এনসিএ-তে প্রথমে ক্রাচ নিয়ে হাঁটছেন ঋষভ পন্থ। পরে তিনি ক্রাচ ছুঁড়ে ফেলে দেন। এরপর তিনি ক্রাচ ছাড়াই হাঁটেন। ভিডিয়োর ক্যাপশনে লেখেন, 'ক্রাচহীন দিবস।' এরআগে নিজের ফিটনেস সংক্রান্ত আরও বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেন পন্থ।


গত বছরের ৩০ ডিসেম্বর দুর্ঘটনার শিকার হন ঋষভ। পন্থ দ্রুত সুস্থ হয়ে উঠলেও পন্থ আগামী বছর জানুয়ারির মধ্যে ফিরতে পারবেন না বলেই বোর্ড সূত্রের খবর। আপাতত চোট মুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে তাঁর। ঋষভকে সম্প্রতি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের কয়েকটি ম্যাচে ক্রাচের সাহায্যে হাঁটতে দেখা গেছে। মাঠে নামতে না পারলেও সোশ্যাল সাইটে কিন্তু সক্রিয় ভূমিকা নিচ্ছেন পন্থ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+