Rishabh Pant: দ্রুত সুস্থ হচ্ছেন, জন্মদিনের আগে বদ্রীনাথে ঋষভ, কবে ফিরছেন দলে?
বুধবার জন্মদিন ঋষভ পন্থের। সব কিছু স্বাভাবিক থাকলে এই দিনটায় ভারতীয় দলের শিবিরে সতীর্থদের সঙ্গেই সেলিব্রেট করতেন ঋষভ পন্থ। কিন্তু গত ডিসেম্বর মাসে একটা দুর্ঘটনা সব এলোমেলো করে দিয়েছে ঋষভ পন্থের। সতীর্থরা যখন তৃতীয়বার একদিনের বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিচ্ছেন তখন বদ্রীনাথ ধামে তীর্থে ব্যস্ত ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক।
গত বছরের শেষের দিকে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর অস্ত্রোপ্রচার হয়েছে পন্থের। দীর্ঘদিন ধরেই তিনি মাঠে ফেরার লড়াইও চালাচ্ছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জোরকজমে চলছে তাঁর রিহ্যাব। বেশ কয়েকদিন আগে থেকেই ক্রাচের ভরসা ছাড়া হাঁটা শুরু করেছিলেন ঋষভ পন্থ। এরইমধ্যে সম্প্রতি দেরাদুনে নিজের বাড়িতে ফিরেছেড় পন্থ। আর জন্মদিনের আগে কেদার-বদ্রী দর্শনে গেলেন পন্থ।

ধর্মপ্রাণ হিন্দু মানুষদের কাছে উত্তরাখণ্ডের চারধাম(কেদার-বদ্রী-গঙ্গোত্রী, যমুনোত্রী) অত্যন্ত পবিত্র তীর্থস্থান। কেরিয়ারের কঠিন সময়ে কেদার-বদ্রীতে পুজো দিলেন পন্থ।ঋষভের বাড়িও দেরাদুনে। শৈল শহরের সশত্রধারা স্থানে ঋষভকে তাঁর কয়েক জন কাছের মানুষের সঙ্গে দেখা যায়। সেখান থেকে ভারতের তারকা উইকেটকিপার কপ্টারে কেদারনাথ-বদ্রীনাথের দর্শন করেন।
ভারতীয় দলের তারকা উইকেটরক্ষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, সুস্থ হওয়ার পর থেকেই বদ্রীধামে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন পন্থ। ঋষভের শরীরের কথা ভেবে তাঁকে কেদার-বদ্রী দর্শনে যেতে নিষেধ করেন চিকিৎসকরা। এরপর পন্থ কপ্টারে দুই তীর্থস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলে তখন তাঁকে পাহাড়ে ওঠার পরামর্শ দেয় ডাক্তাররা। সেই মতোই মঙ্গলবার বদ্রীনাথ ধামে পুজো দেন ঋষভ।

একটা দুর্ঘটনা বদলে দিয়েছে পন্থের কেরিয়ার। সব কিছু স্বাভাবিক থাকলে তিনিই হতে পারতেন বিশ্বকাপে ভারতীয় দলের সেরা বাজি। কিন্তু গাড়ি দুর্ঘটনার জেরে ক্রিকেট থেকে অনেক দূরে ঋষভ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন পন্থ।
এশিয়া কাপের প্রস্তুতির সময়ে ভারতীয় দলের শিবিরে দেখা দায় পন্থকে। একটি ভিডিও-তে দেখা গিয়েছিল তাঁকে স্বাগত জানাচ্ছেন কুলদীপ যাদব, এমনকি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও দেখা যায় তাঁকে। বেশ কিছুক্ষণ ভারতীয় দলের শিবিরে সময় কাটান পন্থ , দেখেন সতীর্থদের এশিয়া কাপের প্রস্তুতিও। সাদা বল পরম মমতায় কুড়িয়ে নিলেন মাটি থেকে।

বর্তমানে পন্থ কব্জি ও পায়ের জোর বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন ভারতীয় ক্রিকেটার। কঠিন পরিশ্রম করছেন তিনি। দ্রুত মাঠে ফিরতে চাইছেন। পন্থ যে গতিতে সুস্থ হয়ে উঠছেন তাতে অবাক চিকিৎসকেরাও। যদিও এখনও মাঠে ফিরতে সময় লাগবে তাঁর। আইপিএলের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা কম।












Click it and Unblock the Notifications