রিঙ্কু এক রূপকথার নাম, নাইটদের নতুন নায়কের জীবনের গল্প সিনেমাকেও হার মানাবে
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়ে নাইটদের নতুন বাজিগর এখন রিঙ্কু সিং। একটা সময় কেকেআরের কোটার ক্রিকেটার তকমা পাওয়া রিঙ্কু এখন নাইট রাইডার্সের নতুন নায়ক। আলিগড় টু আমেদাবাদ যাত্রাপথটা সহজ ছিলনা রিঙ্কুর জন্য। স্বপ্ন পূরণের পথে প্রতিটি মোড়েই তার জন্য অপেক্ষা করেছিল কঠিন সংগ্রাম।
কঠিন সময়েও স্বপ্নকে কখনও পেছনে ফেলে আসেননি রিঙ্কু। কঠিন থেকে কঠিনতর সংগ্রাম করেছেন ,তবে সাফল্যের আলোয় উদ্ভাসিত হতে পারলেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার। ১৯৯৭ সালের ১২ই অক্টোবর আলিগড়ে জন্ম রিঙ্কু সিংয়ের। অভাব অনটন ছিল পরিবারের নিত্য সঙ্গী। পাঁচ ভাই বোনের মধ্যে রিঙ্কু ছিলেন তৃতীয় । তার একটি বোন রয়েছে ।

তার দাদা তাকে ঝাড়ুদারের কাজে লাগিয়েছিলেন সংসারের কিছু বাড়তি উপার্জনের জন্য। কিন্তু ঝাড়ুদার হলে ক্রিকেটের প্রতি প্রেম এতটুকুও কমেনি। সংসারে অভাব থাকলে ক্রিকেট খেলায় কখনও ইতি টানেননি রিঙ্কু। যখন তার বয়স ১৭ সেই সময় উত্তরপ্রদেশে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে সুযোগ পান। সেটা ছিল ২০১৪ সাল। প্রথম সুযোগে ৮৩ রান করেছিলেন রিঙ্কু।

রিঙ্কুকে আইপিএলে প্রথম সুযোগ দেয় কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু ২০১৭ সালে আইপিএলে কোন ম্যাচ না খেলেই বাড়ি ফিরে আসতে হয় আলিগড়ের তরুণ তুর্কিকে। পরের বছর ২০১৮ সালে উত্তর প্রদেশের বাঁ হাতি ক্রিকেটারকে দলে নিল কেকেআর।তবে প্রথম দিকে খেলার সুযোগ খুব কমই পেয়েছেন। নাইটদের হয়ে প্রথমদিকে দিকে পরিবর্ত ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করতে নামতেন।

শেষ ওভারে পাঁচটা ছয় মেরে ম্যাচ জেতার নজির আগে কোন ক্রিকেটারের নেই।বাজীগড়ের টিমে নতুন পাঠানের নাম রিঙ্কু সিং।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications