RG Kar Incident: আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে সরব হরভজন, মোদী-মমতার কাছে কোন আর্জি?

RG Kar Incident: সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ বা ঋদ্ধিমান সাহা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে জড়িতদের কঠোরতম শাস্তির পক্ষে সওয়াল করেছেন সকলেই।

এবার সেই তালিকায় যোগ হলো হরভজন সিংয়ের নাম। ইডেনে স্পিনের ভেল্কিতে অস্ট্রেলিয়ার বিজয়রথ থামানো-সহ কলকাতায় অনেক স্মরণীয় ঘটনার সাক্ষী হরভজনের ক্রিকেট কেরিয়ার। এবার তিনি মুখ খুললেন আরজি কর কাণ্ড নিয়ে।

RG Kar Incident

হরভজন আবার আম আদমি পার্টির সাংসদ। তবে তিনি চাইছেন, 'দেশ কি বেটি'-কে ইনসাফ দেওয়া হোক। ঘটনাটিকে নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান ভাজ্জি। তাঁর কথায়, কলকাতায় যে ঘটনা ঘটেছে তা ঠিক হয়নি। নির্যাতিতা বেঁচে নেই, তবে তাঁকে ন্যায়বিচার দিতেই হবে।

ন্যায়বিচারের দাবিতে সকলের একজোট হওয়া উচিত বলেও মন্তব্য হরভজনের। তিনি বলেন, এটাকে রাজনৈতিক ইস্যু করবেন না। নির্যাতিতার ন্যায়বিচার যত দ্রুত পারা যায় সুনিশ্চিত করতে হবে।

ভাজ্জি আরও বলেন, আমি রাষ্ট্রপতি, নরেন্দ্র মোদী, রাজ্যপাল, মমতাদিদি-সহ সমস্ত শীর্ষস্তরীয় নেতাদের কাছে একটি বিশেষ অনুরোধ করছি। আমাদের একজোট হয়ে এমন কঠোর নিয়ম আনতে হবে যাতে এই ধরনের ঘৃণ্য অপরাধ করলে কী ধরনের শাস্তি হবে তা সম্পর্কে যে কেউ ওয়াকিবহাল থাকে।

উল্লেখ্য, হরভজনের আগে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এমনই দাবি করেছিলেন। অভিষেকের বক্তব্য ছিল, যে অপরাধীদের প্রমাণ হাতের কাছে রয়েছে তাদের পিছনে সরকারের অর্থ খরচ করা উচিত নয়। কেন না, কাসভ-সহ অনেক অপরাধীর ক্ষেত্রেই দেখা যায় আইনব্যবস্থার দীর্ঘসূত্রিতাকে কাজে লাগিয়ে অপরাধী দীর্ঘদিন জেলে থাকে। তাদের পিছনে যা অর্থ খরচ হয় তা দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যয় করা যায়।

অভিষেক এনকাউন্টারের পক্ষে সরব হন। তিনি বলেন, প্রয়োজনে কেন্দ্র এই ধরনের শাস্তি দেওয়ার বিল আনুক। সমর্থন দেবে তৃণমূল। তবে ভাজ্জি এনকাউন্টারের কথা না বললেও অপরাধীদের দ্রুত শাস্তির নিয়ম চালুর যে দাবি জানালেন তা তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+