IPL 2022: রয়্যাল ব্যাটেলে তৈরি হতে পারে একাধিক নজির, রেকর্ড বুকে নাম তুলতে পারেন অশ্বিন-কার্তিক-বিরাটরা
IPL 2022: রয়্যাল ব্যাটেলে তৈরি হতে পারে একাধিক নজির, রেকর্ড বুকে নাম তুলতে পারেন অশ্বিন-কার্তিক-বিরাটরা
আইপিএল-এ জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এ দু'টি ম্যাচে দু'টিতেই জয়ের পেয়েছে রাজস্থান। অন্য দিকে, সমসংখ্যক ম্যাচ জিতে আরসিবি জিতেছে ১টিতে। এই ম্যাচ থেকতে তিন পয়েন্ট নিয়ে লিগ টেবলে অবস্থান ভাল করার লক্ষ্য নিয়ে যেখানে নামবে বাগিচা শহরের দল, সেখানে রাজস্থানের দলটির টার্গেট থাকবে জয়ের হ্যাটট্রিক করে লিগের শীর্ষ স্থান দখল করা।
দুই দলের এই ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির। এক নজরে দেখে নিন রবিচন্দ্রন অশ্বিন, সঞ্জু স্যামসন, বিরাট কোহি, দীনেশ কার্তিকদের জন্য কী কী নজির অপেক্ষা করছে।

আড়াই হাজার আইপিএল রানের সামনে রাজস্থান রয়্যালসের অধিনায়ক:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই ম্যাচে আইপিএল কেরিয়ারে আড়াই হজার আইপিএল রানে সামনে দাঁড়িয়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ২৫০০ রানে পৌঁছনোর জন্য সঞ্জুর প্রয়োজন ২৪ রান। পাশাপাশি এই ম্যাচে চারটি উইকেটের পিছনে নিজের অবদান রাখলে রাজস্থান রয়্যালসের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি উইকেটের পিছনে নিজের যোগদান রাখার নজির গড়বেন সঞ্জু।

নজির স্পর্শের হাতছানি দীনেশ কার্তিকের সামনে:
আইপিএল-এ ১৫০টি উইকেটের পিছনে অবদান রাখার সুযোগ রয়েছে দীনেশ কার্তিকের সামনে। এই ম্যাচে দু'টি উইকেটের পিছনে নিজের অবদান রাখলে মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আইপিএল-এ এত সংখ্যক উইকেটের ক্ষেত্রে নিজের যোগদান রাখার নজির স্পর্শ করবেন দীনেশ কার্তিক। পাশাপাশি এ দিন তিনটি ছয় মারলে তিনটি ক্রিকেটে ২০০টি ছয়ের মালিক হবেন কার্তিক

১৫০ আইপিএল উইকেটের সামনে রবিচন্দ্রন অশ্বিন:
বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিস'দের বিরুদ্ধে ৪টি উইকেট পেলে পঞ্চম বোলার হিসেবে আইপিএল-এ ১৫০ উইকেটের মালিক হবেন রবিচন্দ্রন অশ্বিন। এই কৃতিত্ব অর্জন করলেন হরভজন সিং-এর নজির স্পর্শ করবেন তিনি। ভাজ্জিরও আইপিএল-এ দেড়শোটি উইকেট আছে।

টি-২০ ক্রিকেটে ৭৫০০ রানের পথে বাটলার:
চলতি আইপিএল-এ দুর্দান্ত ছন্দে রয়েছেন জস বাটলার। ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললে তুললে টি-২০ কেরিয়ারে সাড়ে সাত হাজার রানের মালিক হয়ে যাবেন। এই নজির তৈরি করতে তাঁর প্রয়োজন মাত্র ৩০ রান।

৫৫০টি চারের থেকে এক কদম দূরে বিরাট:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক এখনও পর্যন্ত আইপিএল কেরিয়ারে ৪৯৯টি চার মেরেছেন। এই ম্যাচে একটি চার মারলেই সাড়ে পাঁচশোটি চার মারার নজির তৈরি করবেন তিনি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications