IPL: কেকেআর-এর জার্সিতে অনন্য নজিরের সামনে আন্দ্রে রাসেল, কলকাতা-লখনউ ম্যাচে তৈরি হতে চলেছে একাধিক মাইলস্টোন

IPL: কেকেআর-এর জার্সিতে অনন্য নজিরের সামনে আন্দ্রে রাসেল, কলকাতা-লখনউ ম্যাচে তৈরি হতে চলেছে একাধিক মাইলস্টোন

এখনও দপদপ করে জ্বলছে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের আশা। যদিও অতি বড় কেকেআর সমর্থকও আর বিশ্বাস করেন না তাঁর প্রিয় দল এ বার প্লে-অফে খেলবে, কিন্তু আশা করতে আর দোষ কোথায়। সেই একটু আশাকে বুকে ধরেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স, ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে এই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে জেতার জন্য আপ্রাণ লড়াইয়ে কেকেআর যেমন চালাবে তেমনই প্লে-অফে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নেওয়ার লক্ষ্যে ঝাঁপাবে লখনউ। এক নজরে দেখে নিন দুই দলের এই মহারণে কী কী নজির তৈরি হতে পারে।

মাইলস্টোনের সামনে কুইন্টন ডি কক:

মাইলস্টোনের সামনে কুইন্টন ডি কক:

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকের সামনে এই ম্যাচে সুযোগ রয়েছে এক নতুন মাইলস্টোন তৈরি করা। কলকাতার বিরুদ্ধে ডি কক যদি অর্ধ শতরান করতে পারেন তা হলে টি-২০ ক্রিকেটে একক ভাবে সর্বাধিক অর্ধ-শতরান অর্জনকারী উইকেটরক্ষক- ব্যাটসম্যান হবেন ডি কক। এই তালিকায় কামরান আকমালের সঙ্গে যৌথ ভাবে শীর্ষ স্থানে রয়েছেন ডি কক। আকমল এবং কুইন্টন উভয়ের অর্ধশতরান সংখ্যা ৪৮।

কেকেআর-এর জার্সিতে অনন্য নজিরেরসামনে আন্দ্রে রাসেল:

কেকেআর-এর জার্সিতে অনন্য নজিরেরসামনে আন্দ্রে রাসেল:

মাত্র ২৮ রান করলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০০০ রান পূর্ণ করার নজির গড়বেন আন্দ্রে রাসেল। গৌতম গম্ভীর, রবীন উথাপ্পার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজিরের সামনে রাসেল।

আইপিএল-এ ১০০টি ছয়ের সামনে শ্রেয়স আইয়ার:

আইপিএল-এ ১০০টি ছয়ের সামনে শ্রেয়স আইয়ার:

শেষ ম্যাচে আইপিএল-এ নজিরের সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সামনেও। ৪টি ছয় মারতে পারলে আইপিএল কেরিয়ারে ১০০টি ছয়ের মালিক হবেন আইয়ার।

আইপিএল-এ পঞ্চাশ উইকেট স্পর্শের সামনে টিম সাউদি এবং জেসন হোল্ডার:

আইপিএল-এ পঞ্চাশ উইকেট স্পর্শের সামনে টিম সাউদি এবং জেসন হোল্ডার:

এই ম্যাচে একটি উইকেট পেলেন বিশ্বের ধনীতম টি-২০ লিগে ৫০টি উইকেটের মালিক হবেন জেসন হোল্ডার। অপর দিকে, এই কৃতিত্ব অর্জন করতে টিম সাউদির লাগবে পাঁচটি উইকেট। এরই সঙ্গে হোল্ডার চারটি চার মারলে টি-২০ ক্রিকেটে ১০০টি চারের মালিক হবেন।

৩০০০ টি-২০ রানের সামনে সুনীল নারিন:

৩০০০ টি-২০ রানের সামনে সুনীল নারিন:

ওয়েস্ট ইন্ডিজের নক্ষত্র ক্রিকেটার সুনীল নারিন এই ম্যাচে ২৪ রান করলে নিজের টি-২০ কেরিয়ারে ৩০০০ রান পূর্ণ করবেন। এই মরসুমে যদিও ব্যাট হাতে ছন্দে নেই নারিন। তবে, তাঁর প্রধান অস্ত্র বোলিং-এর ধরালো আক্রামণে এই মরসুমেও নাজেহাল হয়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানরা।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

তিনটি ছয় মারলে আইপিএল কেরিয়ারে ৫০টি ছয়ের মালিক হবেন মার্কাস স্টইনিস। পাঁচটি ছয় মারলে আইপিএল-এ ১০০টি ছয় পূর্ণ করবেন কুইন্টন ডি কক। টি-২০ ক্রিকেচে শততম উইকেট পেতে দুশমন্ত চামিরার প্রয়োজন দু'টি উইকেট। একটি ক্যাচ নিলে মার্কাস স্টইনিস টি-২০ ক্রিকেটে ৫০টি ক্যাচ পূর্ণ করবেন। ৬টি চার মারলেস্টইনিসেরটি-২০ ক্রিকেটে চারের সংখ্যা হবে ৩৫০টি।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

দুশমন্ত চামিরার কেরিয়ারে এটি ৯৯তম টি-২০ ম্যাচ। ৬৪ রান করলে টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন ক্রুণাল পান্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+