IPL 2024, RCB vs RR: ট্রফি জয়ের স্বপ্নে বিরাট ধাক্কা আরসিবির, কোহলিদের হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান
আইপিএল কোয়ালিফায়ারের ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থানের মুখোমুখি আরসিবি। কার্যত অসম্ভবকে সম্ভব করেই আইপিএল প্লে-অফে জায়গা করে নিয়েছে আরসিবি। বিরাটদের এবারের আইপিএল যাত্রা প্রত্যাবর্তনের এক নজির হয়েই থাকবে।টানা ছয় ম্যাচ জিতে ছয় নম্বর স্থানে শেষ করে প্লে-অফের টিকিট পেয়েছে আরসিবি। জিতলে চেন্নাইয়ে পাড়ি দেবে আরসিবি। দ্বিতীয় কোয়ালিফায়ার সেখানেই। হারলে এ বারের মতো আইপিএল অভিযান শেষ। বিরাট কোহলি এবং আরসিবি বোলিং যে ফর্মে রয়েছে, তাতে প্রত্যাশা সমর্থকদের বেশি। অন্যদিকে শেষদিকে পর পর ম্যাচ হারায় এবার তিন নম্বরে থেকে শেষ করেছে রাজস্থান। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

RCB vs RR: জয়ের জন্য রাজস্থানের প্রয়োজন ১৭৩
আইপিএল কোয়ালিফায়ারের ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থানের মুখোমুখি আরসিবি।টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। বড় রান তোলার লক্ষ্য নিয়ে নামেন বিরাট কোহলি ও ফাফ দুপ্লেসিস। কিন্তু ওপেনিং জুটিতে বড় রান তুলতে ব্যর্থ বেঙ্গালুরুর ওপেনাররা। ৩৭ রানের মাথায় পড়ল প্রথম উইকেট। ১৭ রান করেই বোল্টের বলে আউট হলেন ফাফ। বড় রানের প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে ব্যর্থ হলেন বিরাট কোহলিও। ২৪ বলে ৩৩ রান করে আউট হলেন কোহলি। ৩টি চার এবং একটি ছক্কা মেরে চাহালের বলে ফিরলেন কোহলি। ক্যামেরন গ্রিন ২১ বলে ২৭ রান করে অশ্বিনের বল আউট হয়ে সাজঘরে ফিরলসেন। রজত পাটীদার ২২ বলে ৩৪ রান করে আউট হলেন। মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটার ম্যাক্সওয়েল এই ম্যাচে পুরোপুরি ফ্লপ। প্রথম বলেই অশ্বিনের বলে আউট হলেন অজি তারকা। এরপর মহীপাল এবং কার্তিক ব্যাঙ্গালুরুর রানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কার্তিক ১৩ বলে ১১ রান করে আউট হলেন। মহীপাল ১৭ বলে ৩২ রান করলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তুলল আরসিবি। রাজস্থানের বোলারদের মঝ্যে আভেশ খান ৩টি, অশ্বিন ২টি উইকেট নেন।
RCB vs RR: দুই দলের প্রথম একাদশ
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ - যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, চাহাল, ।
আরসিবির একাদশ- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার) কর্ণ শর্মা, লুকি ফার্গুসন, মহম্মদ সিরাজ, যশ দয়াল।
RCB vs RR: টসে জিতল রাজস্থান
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ও ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই এলিমিনেটর ম্যাচ যে টিম জিতবে ২৪ মে ফাইনালে ওঠার জন্য আর একটা সুযোগ পাবে। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল রাজস্থান।
রাজস্থান রয়্যালস কয়েকদিন আগে পর্যন্ত আইপিএল লিগ টেবলের প্রথম দুইয়ে শেষ করার ব্যাপারে আশাবাদী দেখাচ্ছিল। কিন্তু পরের পর হারে তাদের সেই আশা নিরাশায় পরিণত হয়েছে।আরসিবি, যারা কি না চেন্নাই সুপার কিংসের স্বপ্নভঙ্গ করে অবিশ্বাস্য ভাবে প্লে অফে উঠে এসেছে।এতে কোনও সন্দেহ নেই যে, ছন্দের বিচারে আরসিবি কয়েক যোজন এগিয়ে শুরু করবে রাজস্থানের বিরুদ্ধে।
আইপিএলে এই দুই দলের পারস্পরিক সাক্ষাৎ হয়েছে ৩১ বার। ১৫টিতে জিতেছে আরসিবি, ১৩টিতে রাজস্থান রয়্যালস। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলে পরিসংখ্যানে এগিয়ে থেকেই বিরাটরা মাঠে নামবেন।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications