Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: মাইলস্টোন ম্যাচে জয়ের সঙ্গেই বিরাট রেকর্ড গড়ল আরসিবি, আইপিএলের ইতিহাসে সব দলকে টেক্কা দিল বেঙ্গালুরু

পাক্কা এক মাস পর আইপিএলে জযে ফিরল আরপসিবি। ২৫ মার্চ বিরাটরা জয় পেয়েছিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, এরপর থেকে যে ম্যাচই খেলেছে সেটাতেই হারের মুখ দেখতে হয়েছে আরসিবিকে। অবশেষে বৃহস্পতিবার জয়ের স্বাদ পেল বেঙ্গালুরু। এই ম্যাচে শুধু জয়ই পেল না একইসঙ্গে একাধিক মাইলফলকও স্পর্শ করল বেঙ্গালুরু।হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে দারুন একটি মাইলফলক স্পর্শ করেছে আরসিবি।

বৃহস্পতিবার তারা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলে। বিরাটরা আইপিএলের ২৫০তম ম্যাচ খেলে ফেলল। আইপিএলের ইতিহাসে দল হিসেবে এই চিত্তাকর্ষক কৃতিত্ব অর্জন করল আরসিবি। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স হল প্রথম দল, যারা ২৫০টিরও বেশি ম্যাচ খেলে ফেলেছে।বেঙ্গালুরু মোট তিন বার আইপিএল ফাইনালে উঠেছে- ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে। যদিও তারা এখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি।

IPL 2024

এছাড়াও আরও একটি রেকর্ড তৈরি করেছে আরসিবি। গ্রুপ পর্যায়ে একই দলের বিরুদ্ধে সর্বাধিক রান করার কৃতিত্বও এখন বেঙ্গালুরুর দখলে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবারের আইপিএলে মোট ৪৬৮ রান করেছে আরসিবি। প্রথম পর্বের ম্যাচে ২৬২ এবং দ্বিতীয় পর্বের ম্যাচে ২০৬ রান তুলেছে আরসিবি। এটাই এখনও পর্য্ন্ত লিগ পর্যায়ে সর্বোচ্ রান।

আরসিবির বিরুদ্ধে ম্যাচে আগাগোড়াই ব্যাকফুটে ছিল হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে আরসিবি। জোড়া অর্ধশতরান করেন বিরাট কোহলি এবং রজত পাতিদার। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭১ রানে থামে সানরাইজার্সের ইনিংস। চলতি আইপিএলে বেঙ্গালুরুর দ্বিতীয় জয়।

অন্যদিকে ব্যাটিং ব্যর্থতায় হার হায়দরাবাদের। আপাতত পয়েন্ট তালিকায় কোনো উন্নতি না ঘটলেও দীর্ঘ ৬ ম্যাচ পর জয় সুনিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার্স , ৩৫ রানে জয়ের পরেও লাস্ট বয়ের তকমা ঘুচল না আরসিবির। ৯ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৭২১ আরসিবির।

সামনেই রয়েছে টি২০ বিশ্বকাপ রয়েছে। এবার বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার প্রত্যাশায় রয়েছেন কার্তিক।কার্তিক জানেন লড়াই কঠিন। ঋষভ পন্থ, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণের মতো ক্রিকেটারদের সঙ্গে লড়াই করতে হবে দলে জায়গা পাওয়ার জন্য।

বিশ্বকাপ প্রসঙ্গে কার্তিক বলেছেন, ''এই বয়সে আবার ভারতের হয়ে খেলার সুযোগের থেকে ভাল কিছু হতে পারে না। অবশ্যই আমি দেশের হয়ে খেলতে আগ্রহী। টি২০ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করার থেকে বড় আমার জীবনে কিছু হতে পারে না।''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+