IPL 2024 Mini Auction: নিলামে ভারতীয় পেসারের সন্ধানে আরসিবি, খেতাব জয়ের জন্য বিশেষ পরিকল্পনা বিরাট ব্রিগেডের

আইপিএলের সূচনা লগ্ন থেকে তারকা খচিত দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্ত ট্রফি জয়ের স্বপ্ন এখনও অধরাই রয়ে গিয়েছে আরসিবির। ২০২৪ সালে আইপিএল ট্রফি জিততে মরিয়া আরসিবি। ইতিমধ্যে কোর টিম মোটামুটি ধরে রেখেছে দক্ষিণী দলটি। তবে ফাঁক ফোকর ভরিয়ে নেওয়ার লক্ষ্যেই নিলামের ময়দানে নামছে আরসিবি।

এবার দলের কোচিং স্টাফদের বদল করেছে আরসিবি টিম ম্যানেজমেন্ট। দ‌লের হেড কোচের দায়িত্বে এসেছেন জিম্বাবোয়ের প্রাক্তনী অ্যান্ডি ফ্লাওয়ার। নিলাম শুরুর কয়েক ঘণ্টা আগে দলের শক্তি-দুর্বলতা থেকে শুরু করে কীভাবে আসবে সাফল্য সেই বিষয়ে মুখ খু‌লেছেন আরসিবি দলের হেড কোচ। দলের সঙ্গে সরাসরি না থাকলেও নিলামে গুরুত্ব পাচ্ছে অধিনায়ক ডু প্লেসিসের মতামতও। কারণ মাঠে ক্রিকেটারদের পরিচালনার দায়িত্ব থাকবে তাঁরই উপরে।

IPL 2024 Mini Auction

আরসিবি দলের সোশ্যাল সাইটে অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, 'আমাদের দলের টপ অর্ডার অত্যন্ত শক্তিশা‌লী। ফাফ, বিরাট, পাতিদার(রজত)-র মতো ক্রিকেটাররা রয়েছেন। মিডল অর্ডারে আছেন ম্যাক্সওয়েল। পেস অ্যাটাকে সিরাজ ভালো ফর্মে আছেন। কিন্তু ওকে সহায়তা করার জন্য আমাদের একজন ভালো পেসার লাগবে। আশা করছি সেটা আমরা নিলাম ভালো ভারতীয় থেকেই পেয়ে যাব।'

একইসঙ্গে ফ্লাওয়ার বলেন, 'ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ভালো মানুষদের সাজঘরে থাকা অন্যন্ত প্রয়োজন, নিলাম হোক হা ড্রাফট যখনই ক্রিকেটার নির্বাচন করতে হবে সেটা ভালো হতে হবে। এই ধরনের ক্রিকেট লিগে অধিনায়কের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেতাব জয়ের জন্য। যদিও ভালো ক্রিকেটার সাজঘরে থাকে তাদের থেকে সেরাটা বার করে নেওয়াটা অধিনায়কের দায়িত্ব। সেটার প্রভাবই দেখা যাবে মাঠের পারফরম্যান্সে।'

এরপাশাপাশি নিলাম প্রসঙ্গে ফ্লাওয়ার ব‌লেন, 'আমরা অবশ্যই ক্রিকেটার নির্বাচনের আগে অধিনায়কের সঙ্গে কথা বলছি। তিনিই সবথেকে গুরুত্বপূর্ণ অংশ দলের। তাঁর মতামতকে নিলামের সময়ও গুরুত্ব দেওয়া হবে।তিনিই মাঠে দল পরিচালনা করবেন।'

এবার নিলামের আগেই আরসিবি দল ছেড়ে দিয়েছে হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, হ্যাজেলউড, ডেভিড উইলিদের। মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে বিরাট কোহলির দল।পাশাপাশি মুম্বই থেকে গ্রিনকে ট্রেডিং করেছে আরসিবি। আরসিবির হাতে আছে ২৩.২৫ কোটি টাকা। তারা নিতে পারবে ৬ জনকে।


আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এই নিলাম অনুষ্ঠানের জন্য ৩৩৩ জন ক্রিকেটারে তালিকা প্রকাশ করা হয়েছে। এই ক্রিকেটারদের মধ্যে ২১৪ জন রয়েছেন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+