Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল ফাইনালে আরসিবি, শ্রেয়সদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার

আইপিএলের ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ারে চূর্ণ করল পঞ্জাব কিংসকে।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল আরসিবি। প্রথমে জোরে বোলারদের ও পরে স্পিনার সুযশ শর্মার দাপটে ১৪.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় শ্রেয়স আইয়ারের দল। মার্কাস স্টইনিস করেন সর্বাধিক ২৬। আজমাতুল্লাহ ওমরজাই ও প্রভসিমরণ সিং- দুজনেই ব্যক্তিগত ১৮ রান করে সাজঘরে ফেরেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। শ্রেয়স আইয়ার করেন ২। ইমপ্যাক্ট সাব হিসেবে আইপিএল অভিষেক হলেও খাতা খুলতে পারেননি মুশির খান।

জশ হ্যাজলউড বৃহস্পতিবার খেলেন নুয়ান তুষারার জায়গায়। তিনি এবং সুযশ শর্মা পেলেন তিনটি করে উইকেট। নিজের প্রথম ওভারেই ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন সুযশ। যশ দয়াল ২টি এবং ভুবনেশ্বর কুমার ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট পেলেন।

জবাবে খেলতে নেমে ঝোড়ো গতিতে রান তুলতে থাকে আরসিবি। বিরাট কোহলি ১২ বলে ১২ রান করে কাইল জেমিসনের শিকার হন। তিনে নামা ময়াঙ্ক আগরওয়াল ১৩ বলে ১৯ রান করে সরফরাজের বলে মুশিরের বলে আউট হন। আরসিবি ২ উইকেট হারিয়েই ১০ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওভারে। ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করা সল্ট ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন।‌ মেরেছেন ৬টি চার ও তিনটি ছয়। ৮ বলে ১৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রজত পাটীদার।

২০১৬ সালের পর এই প্রথম আইপিএলের ফাইনালে পৌঁছে গেল আরসিবি। পঞ্জাব কিংসের প্লে-অফে কম রানে গুটিয়ে হোঁচট খাওয়া অবশ্য প্রথম নয়। লিগশীর্ষে থেকে প্লে-অফে ওঠা পঞ্জাব নিজেদের মাঠেই পরাস্ত হলো। শ্রেয়স আইয়ারদের এবার খেলতে হবে ১ জুন আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে। গুজরাত বনাম মুম্বই ম্যাচে জয়ীদের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+