IND vs ENG: জাদেজাকে নিয়ে উদ্বেগ আরও বাড়ছে, গোটা সিরিজেই অনিশ্চিত তারকা ক্রিকেটার?

বাজবলের দাপটে হায়দরাবাদ টেস্টে অপ্রত্যাশিত হার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরুতেই পিছিয়ে পড়েছে ভারত। তার উপর ভারতীয় দলে চোটের ধাক্কা। চোটের জেরে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। তবে মঙ্গলবার আরও বড় উদ্বেগের খবর প্রকাশ্যে এল। শুধু দ্বিতীয় টেস্ট নয় গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন জাড্ডু।

হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের দুরন্ত থ্রোয়ে রান আউট হলেন। তার থেকেও উদ্বেগ জনক দৃশ্য দেখা গেল জাড্ডুর প্যাভিলিয়নে ফেরার সময়। দেখা যায় বেশ অস্বস্তিদায়ক ভাবেই সাজঘরে ফিরছেন জাদেজা। তখন থেকেই হ্যামস্ট্রিংয়ের আশঙ্কা দেখা যায়।সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় হ্যামস্ট্রিং চোটের জন্য দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারবেন না জাদেজা।

 Ravindra Jadeja

তবে মঙ্গলবার একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবদনেো উল্লেখ করা হয়েছে, জাদেজার চোট গুরুতর বলেই মনে করা হচ্ছে। ফলে শুধউ দ্বিতীয় টেস্ট নয় একইসঙ্গে সিরিজের বাকি ম্যাচ গুলিতেও জাদেজার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।

বিসিসিআইয়ের একটি সূত্র ইংরেজি সংবাদ মাধ্যমটিকে জানিয়ে, 'রাহুলের চোট খুব বেশি গুরুতর নয়, ফলে আশা করা হচ্ছে সিরিজের বাকি ম্যাচ গুলিতে খেলতে পারবেন। তবে জাদেজাকে নিয়ে কিছুটা সংশয় আছে। তাঁর চোট কিছুটা গুরুতর। এখন দেখার এনসিএ-র মেডিকেল টিম কী জানায় আমাদের।'

প্রথম ইনিংসে জাড্ডুর ৮৭ রানের ইনিংসটা সাজানো ছিল সাতটি চার এবং দুটি ছক্কা দিয়ে। জো রুট রবীন্দ্র জাডেজার শতরানের পথ রুদ্ধ করে দিয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে জাদেজার সংগ্রহ মাত্র ২। এরআগে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টেও খেলতে পারেননি জাদেজা। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিলেন।

বিরাট কোহলিও হায়দরবাদের মত বিশাখাপত্তনামে খেলবেন না। ফলে রোহিত শর্মাদের ০-১ পিছিয়ে থেকে খেলতে নামতে হবে দলের তিন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে। স্পিন আক্রমণে অশ্বিনের জুটি হিসেবে জাদেজার না থাকাটা বড় ক্ষতি হয়ে গেল ভারতের কাছে।জাডেজার মতো অভিজ্ঞ বোলার যদি খেলতে না পারেন, ভারতীয় বোলিংয়ের ধার অনেক কমবে। যা বেশ চাপে ফেলে দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। জাডেজার বদলে কুলদীপ যাদব খেলবেন হয়তো দ্বিতীয় টেস্টে।

২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+