IND vs ENG: পুত্রবধূর বিরুদ্ধে বাবা করেছিলেন সংসার ভাঙার অভিযোগ, এবার স্ত্রী-কে বিরাট সম্মান জানালেন জাদেজা
চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা তবে ঘরের মাঠে রাজকোটে দলে ফিরেছেন জাড্ডু। ম্যাচের সেরাও হয়েছেন। তবে মাঠে যেমন দুরন্ত পারফরম্যান্স করছেন তেমনই মাঠের তাঁর জীবনের পারিবারিক সমস্যা প্রকাশ্যে এসেছে। পুত্রবধূ রিভাবার বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ করেছিলেন জাদেজার অনিরুদ্ধ সিং। এই আবহে পরোক্ষে স্ত্রী-র প্রতি সমর্থনের বার্তাই দিলেন জাদেজা।
রাজকোট তাঁর ঘরের মাঠ। সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার নিজের স্ত্রী রিভাবাকে উৎসর্গ করলেন জাদেজা।সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে পোস্ট করা ভিডিওতে জাদেজা বলেছেন,'দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়াটা একটা বিশেষ অনুভূতি। আর তাও একই টেস্টে শতরান ও ৫ উইকেট শিকার বিশেষ হয়েই থাকবে আমার কাছে।!'

স্ত্রী-কে নিয়ে জাদেজার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে যখন তাঁর বাবা বিভাবার বিরুদ্ধেই সংসার ভাঙার অভিযোগ করছেন তখন স্ত্রী-র পাশেই থাকলেন জাদেজা।
রাজকোট টেস্টে ভারতের হয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১১২ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। পাশাপাশি ইংল্যান্ডের প্রথম ইনিংসে দুটি উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তিনি ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর তাঁর এই পারফরম্যান্সের কারণেই তাঁকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়।
পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বোমা ফাটিয়েছেন জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা। কয়েক সপ্তাহ আগেই জাদেজার বাবা বলেছিলেন, 'ছেলে রবীন্দ্র জাদেজা ও তাঁর স্ত্রীর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি তার সঙ্গে কথা বলি না এবং সে আমাকে ফোন করে না। রবীন্দ্রের বিয়ের দুই-তিন মাসের মধ্যেই ঝগড়া হয়। আমি জামনগরে একা থাকি আর বিয়ের কয়েক মাসের মধ্যেই ছেলে তাঁর স্ত্রী-কে নিয়ে অন্য একটি বাংলোতে চলে গিয়েছে।
যদিও বাবার মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন জাদেজা।ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী এবং জামনগর উত্তরের বিজেপি বিধায়ক। তিনি প্রকাশ্যে সাংসারিক বিষয়ে কোনও মন্তব্য করেননি। এই প্রশ্নে ক্ষোভও প্রকাশ করেন।












Click it and Unblock the Notifications