Ravichandran Ashwin: হঠাৎ অবসর অশ্বিনের, মেনে নিতে পারছেন না অনুষ্কা থেকে রণবীর কেউই
রবিচন্দ্রন অশ্বিন(Ravichandran Ashwin), ভারতের অন্যতম সফল স্পিন বোলার, বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝখানে বুধবার আচমকায় বোমা ফাটালেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে সবাইকে চমকে দিলেন। অধিনায়ক রোহিত শর্মার সাথে উপস্থিত থাকার সময় ম্যাচের পরে একটি সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি দেশবাসীকে জানান তিনি।
স্বাভাবিক ভাবেই এই খবরে হতবাক অশ্বিন(Ravichandran Ashwin) ফ্যানেরা। অবশ্য শুধু তাঁর ফ্যানেরা নয়, বলিউডের অনেক সেলিব্রিটিও এই খবরে অবাক। 'শকিং' সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে, অনেক জনপ্রিয় বি-টাউন সেলিব্রিটি তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে প্রতিক্রিয়া দিয়েছেন।

রণবীর সিং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, "এখনও পর্যন্ত করা সেরাদের মধ্যে একটি, সুখকর স্মৃতির জন্য তোমাকে ধন্যবাদ"। উইকেট নেওয়ার পরে অশ্বিনের একটি ছবি দিয়ে এমনটাই লিখেছেন অভিনেতা।
ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মাও অবসর নেওয়া খেলোয়াড়কে শ্রদ্ধা জানিয়েছেন এবং খবরটি ঘোষণার পর ড্রেসিংরুম থেকে অশ্বিন, তার স্বামী এবং রোহিত শর্মার একটি ভিডিও শেয়ার করেছেন।
অভিনেতা অর্জুন কাপুরও নিজের ইন্সটাগ্রামের স্টোরি সেকশনে একটি পোস্ট শেয়ার করেছেন এবং লিখেছেন, "যে ব্যক্তি আমাদের উদযাপন করার মুহূর্ত, মনে রাখার মতো ম্যাচ এবং গর্ব করার মত জয় দিয়েছেন, এটা তাঁর জন্য। তোমাকে ধন্যবাদ, অশ্বিন (Ravichandran Ashwin), একজন সত্যিকারের গেম-চেঞ্জার হওয়ার জন্য। #ThankYouAshwin"
বিরাট কোহলি তার এক্স হ্যান্ডেলে অশ্বিনের জন্য একটি হৃদয়গ্রাহী নোট লিখেছেন। যেখানে লেখা ছিল, "আমি তোমার সাথে ১৪ বছর ধরে খেলেছি এবং তুমি যখন আমাকে বলেছিলে যে তুমি অবসর নিচ্ছ, তখন এটি আমাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলেছিল।
ফ্ল্যাশব্যাকে তোমার আর আমার একসাথে খেলার বছর গুলো সামনে আসছিল। আমি তোমার সাথে এই জার্নির প্রতিটি বিট উপভোগ করেছি অ্যাশ, তোমার দক্ষতা এবং ভারতীয় ক্রিকেটে ম্যাচ জয়ের অবদান কোনটির কোনও তুলনা নেই। তুমি সর্বদা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসাবে স্মরণীয় হয়ে থাকবে।
তুমি তোমার পরিবারের সাথে এবার একটা সুন্দর জীবন কাটাও। তুমি এবং তোমার ঘনিষ্ঠদের জন্য রইল অনেক শ্রদ্ধা এবং প্রচুর ভালবাসা। সব কিছুর জন্য তোমায় অনেক ধন্যবাদ, বন্ধু!"
পঞ্চম দিনে বৃষ্টির কারণে খেলা আবার ব্যাহত হওয়ার পর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। ১০৬ ম্যাচে ৫৩৭ উইকেট নেওয়ার পর অশ্বিন(Ravichandran Ashwin) তার টেস্ট ক্যারিয়ার শেষ করলেন, যা তাকে সর্বকালের উইকেট শিকারীদের মধ্যে সপ্তম স্থান রেখে দিল।












Click it and Unblock the Notifications