অর্ধাহারে প্রাক্তন ক্যারিবিয়ান পেসার, প্যাটারসনকে সাহায্যের আবেদন অশ্বিনের

প্রবল আর্থিক সঙ্কট। যার ফলে অর্ধাহারেই দিন কাটাতে বাধ্য হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার প্যাট্রিক প্যাটারসন। তাঁকে সাহায্যের জন্য তহবিল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে 'গো ফান্ড মি' (gofundme) পেজ খুলে। প্যাটারসনের পাশে দাঁড়িয়ে তাঁকে সহযোগিতার আর্জি জানিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

প্যাটারসনকে সাহায্যের আবেদন অশ্বিনের

ষাট ছুঁইছুঁই প্যাটারসনের ক্রিকেট জীবনের স্মৃতি আজ বিস্মৃতপ্রায়। ভুগছেন প্রবল অর্থকষ্টে। জামাইকাতেই থাকেন। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কিংস্টনের সাবাইনা পার্কে টেস্ট অভিষেক। প্রথম দিনেই সবুজ উইকেটে ২৯ রানের বিনিময়ে চার উইকেট তুলে নিয়েছিলেন। দুই ইনিংস মিলিয়ে নেন ৭ উইকেট। ২৮টি টেস্টে ৯৩টি উইকেট রয়েছে। ৫৯টি একদিনের আন্তর্জাতিকে রয়েছে ৯০টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬১টি ম্যাচ খেলে ৪৯৩টি উইকেট দখল করেন। পঞ্চাশ ওভারের ১০০টি ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ১৪৪টি। ১৯৯২ সালে শেষ টেস্ট ও ১৯৯৩ সালে শেষ একদিনের আন্তর্জাতিক খেলেন। ভারতের বিরুদ্ধে ৪টি টেস্ট খেলেছেন, নিয়েছেন ১৭টি উইকেট। একদিনের আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে ১৫টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন। র পেস আর অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য তিনি ক্রিকেটপ্রেমীদের মণিকোঠায় রয়েছেন। যদিও অবসরের পর তাঁর খোঁজ আর কেউ রাখেনি বললেই চলে।

সেই ক্যারিবিয়ান ফাস্ট বোলার এখন এতটাই অর্থকষ্টের মধ্যে রয়েছেন যে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। মুদির দোকান থেকে জিনিস কেনার মতো সামর্থ্য নেই। এবেলা খাবার জোটে তো অন্যবেলা জোটে না। এই পরিস্থিতিতে তাঁকে অর্থসাহায্য করার জন্য তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন এক সাংবাদিক। রবিচন্দ্রন অশ্বিন সেই টুইট শেয়ার করে লিখেছেন, এখানে দেখছি ভারতীয় মুদ্রায় অর্থসাহায্য দেওয়ার ব্যবস্থা নেই। তাই সাধ্যমতো যে পারবেন, সাহায্য করতে এগিয়ে আসুন। ২০ হাজার মার্কিন ডলার অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে দুই দিন আগে। এখনও অবধি ১৭৬ জন অর্থসাহায্য করেছেন, সংগৃহীত হয়েছে ৯,৫৪২ ডলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+