Ashwin Retires: খেলায় কমে আসছিল সৃজনশীল শক্তি! অবসরের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অশ্বিন
বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে চমকে দিয়েছেন আর অশ্বিন। অবসর নিয়ে বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছেন সদ্য ভারতীয় দল থেকে প্রাক্তন হওয়া এই ক্রিকেটার। অবসরের পর একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অবসরের কারণ তুলে ধরলেন অশ্বিন।
অশ্বিন জানিয়েছেন, অবসর গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার আগে কখনই নিজের ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তাহীনতা বোধ করেননি। তাঁর কথায়, আমার চার পাশে যে মানুষরা উদযাপন করছেন তাদের আমি বিশ্বাস করি না। আমরা নিজের মনের মধ্যে প্রশ্নটা ছিল আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। জায়গা আমি কখনই জায়গা ধরে রাখার পক্ষপাতী ছিলাম না। আমি কখনই নিরাপত্তাহীনতা বোধ করিনি।

অবসরের কারণ প্রসঙ্গে অশ্বিন আরও বলেছেন, আমি আগেও বলেছি যেদিন আমি ঘুম থেকে উঠে অনুভব করব আমার মধ্যে সৃজনশীল দিকটি আর নেই আমি সেদিন খেলা ছেরে দেব। সম্প্রতি, আমি অনুভব করেছি যে সৃজনশীল দিকটির খুব বেশি আমার বাকি নেই। আমি ভাবতে লাগলাম কোথায় আমি পরীক্ষা নিরীক্ষা এবং অন্বেষণ করার চালাতে পারি! খেলাতে এটা বেশি বাকি নেই, তাই বিকল্প অনুসন্ধান করাই ভালো।
এর আগে অশ্বিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্চ করেছেন সেখানে টিম বাসের ভিতরে তাঁকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে জাতীয় দলের পতাকা। অশ্বিন হাসছেন। আর কেঁদে কী হবে, সবই তো শেষ। যা ঘটেছে, তার জন্যই হাসতে হবে। রবিচন্দ্রন অশ্বিন এমনই ক্যাপশন দিয়েছেন ইনস্টাগ্রামে।
বর্ডার গাভাসকার ট্রফির মাঝপথেই অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের পরেই জানিয়ে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানালেন। তবে ঘরোয়া ক্রিকেট খেলবেন।












Click it and Unblock the Notifications