Mohammed Shami: মহম্মদ শামিকে নিয়ে এ কী হচ্ছে! ইনজুরি ম্যানেজমেন্টের ধোঁয়াশা দেখে সরব রবি শাস্ত্রী
Mohammed Shami: মহম্মদ শামি রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে খেললেও কবে ভারতীয় দলে দেখা যাবে তা স্পষ্ট নয়। এবার শামির ইনজুরি ম্যানেজমেন্টকে তুলোধনা করলেন রবি শাস্ত্রী।
মহম্মদ শামি থাকলে অস্ট্রেলিয়ায় ভারতের ফল অন্যরকম হতো, এমনকী সিডনিতেও হারতে হতো না। আইসিসি রিভিউ অনুষ্ঠানে এমনটাই দাবি রবি শাস্ত্রী।

শাস্ত্রী কোচ থাকাকালীন অস্ট্রেলিয়া থেকে ভারত টানা দুটি সিরিজ জিতে ফিরেছিল। ২০১৭ সাল থেকে দখলে ছিল বর্ডার-গাভাসকর ট্রফি। শাস্ত্রী বারবারই বলে এসেছেন, শামিকে অস্ট্রেলিয়া সফরে দরকার। যদিও সেটা হয়নি। মেলবোর্ন টেস্টের আগেই জানানো হয়, শামির ফিটনেস টেস্ট খেলার মতো জায়গায় নেই।
২০২৩ সালের বিশ্বকাপে শামি গোড়ালিতে চোট পান। অস্ত্রোপচার হয়। তারপর চলছে রিহ্যাব। এর মধ্যে শামি মাঠে নেমেছেন। এনসিএ দাবি করছেন, শামির ওয়ার্কলোড বাড়ানোর সঙ্গে তাঁর হাঁটুতে ফোলাভাব-সহ কিছু সমস্যা দেখা যাচ্ছে। তবে ব্য়াটে-বলে শামি কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভরসাই দিচ্ছেন।
রবি শাস্ত্রী বলেন, মিডিয়ায় শামিকে নিয়ে যা খবর দেখেছি তাতে অবাকই হয়েছি। সেরে ওঠার সময় শামি কোথায়? না তিনি এনসিএতে বসে আছেন। আমি জানি না কতদিন এমনটা চলবে। তাঁর অবস্থা নিয়ে কেন সবকিছু স্পষ্ট করে জানানো হচ্ছে না? আমি হলে শামির মতো প্লেয়ারকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতাম।
শামি শেষ দুটি টেস্ট খেললে ভারতকে সিরিজ হারতে হতো না, এ বিষয়ে সংশয়ই নেই শাস্ত্রীর। তিনি বলেন, আমি হলে দলের সঙ্গে রেখেই তাঁর রিহ্যাব চালাতাম। কেন না, সেখানে সেরা ফিজিওরা তাঁর উপর নজর রাখতে পারতেন। বিদেশি ফিজিওদের পরামর্শ নেওয়া যেত। তাতেও যদি মনে হতো, তিনি শেষ দুটি টেস্ট খেলতে পারবেন না তাহলেও কোনও সমস্যা ছিল না।
এনসিএতে থেকে আর ভারতীয় দলে থেকে রিহ্যাবের মধ্যে যে ফারাক রয়েছে সেটাই তুলে ধরেছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, মেলবোর্নে ভারত নেমেছিল যখন সিরিজ ১-১। ফলে অভিজ্ঞ কারও সাপোর্ট দরকার ছিল। বুমরাহর সঙ্গে শামিকে খেলানো উচিত ছিল। প্যাট কামিন্সও একা সাফল্য এনে দেননি, স্কট বোল্যান্ড ছিলেন বলে সাফল্য নিশ্চিত করা সহজ হয়েছে। ফলে শামির মতো অভিজ্ঞ বোলারকে খেলানো খুবই দরকার ছিল।
বুমরাহ, মহম্মদ সিরাজ ও শামির ত্রিফলা আক্রমণ অজিদের সমস্যা বাড়াতো, সেই সঙ্গে বুমরাহর উপরও চাপ কিছুটা কম হতো। তা না হওয়ায় চোট পেয়ে সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরাহ। শামিকে ভারত অস্ট্রেলিয়ায় না খেলানোয় অবাক রিকি পন্টিংও।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিং বলেন, শামিকে খেলানোর কথা সিরিজের প্রথম ২টি টেস্টের পর থেকেই শুনছিলাম। নীতীশ কুমার রেড্ডিকে খেলানো হয়েছে অলরাউন্ডার হিসেবে। তবে শামি যদি পুরো ফিটও না থাকতেন, তিনি কিছু ওভার করলে তা সিম বোলিং বিকল্পে ব্যাক-আপ হিসেবেও কাজ দিতো। শামি না থাকাতেই আমি প্রথমে বলেছিলাম, অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে। শামি, বুমরাহ, সিরাজ থাকলে অস্ট্রেলিয়ায় ভারতের ফল অন্যরকম হতো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications