India vs Pakistan: বিরাট না বাবর, কাকে বল করা কঠিন? উত্তর দিলেন রশিদ খান

India vs Pakistan: বিরাট না বাবর, কাকে বল করা কঠিন? উত্তর দিলেন রশিদ খান

রাত পোহালেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। আসন্ন এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপ ২০২২-এর উদ্বোধনী ম্যাচে নামার আগে এক বড় ধাঁধার জবাব দেওয়ার চেষ্টা করলেন আফগানিস্তানের সম্ভবত সব থেকে বড় তারকা রশিদ খান। বাবর আজম নাকি বিরাট কোহলি, কাকে বল করা কঠিন, এই প্রশ্নের জবাবই দিলেন রশিদ।

ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ:

ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ:

ভারত এবং পাকিস্তান যেই টুর্নামেন্টে মুখোমুখি হয় সেই প্রতিযোগীতার অন্যান্য সমস্ত ম্যাচই ফিকে হয়ে যায় এই দুই প্রতিপক্ষ যেই ম্যাচে মুখোমুখি হন সেই ম্যাচের সামনে। এশিয়া কাপও ব্যতিক্রম নয়। এশিয়া কাপের হৃদপিন্ড এই ম্যাচ। তাই সমর্থকদের মধ্যে পারদও চড়ছে তরতরিয়ে। এই ম্যাচে ফের ভারতের জার্সিতে দেখা যাবে বিরাট কোহলিকে। জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাটকে। ফোকাস থাকবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের দিকেও, প্রতিটি ফরম্যাটেই যিনি ব্যাট হাতে সেরা ফর্মে রয়েছেন বর্তমানে।

বাবর নাকি বিরাট কাকে বোলিং করা কঠিন:

বাবর নাকি বিরাট কাকে বোলিং করা কঠিন:

পাকিস্তানের এক সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় রশিদ খান জানান, বাবর এবং বিরাট উভয়ই কোনও খারাপ বলকে ছাড়ে না। রশিদকে যখন জিজ্ঞাসা করা হয় কাকে বোলিং করাটা তাঁর বেশি কঠিন মনে হয়েছে তখন তিনি বলেন, "আমার মনে হয়, বাবর এবং বিরট উভয়কেই বোলিং করাটা কঠিন। ওরা যে ধরনের ব্যাটার তাতে কোনও খারাপ বলকে ওরা ছাড়ে না। তাই আমার কাছে উভয়কেই বোলিং করাটা কঠিন। আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করি। কিন্তু এদের দু'জনকে বোলিং করাটাই কঠিন।"

বিরাট-বাবরের বিরুদ্ধে বোলিং-এর ফলে রশিদের খেলার উন্নতি হয়েছে:

বিরাট-বাবরের বিরুদ্ধে বোলিং-এর ফলে রশিদের খেলার উন্নতি হয়েছে:

আফগানিস্তান ক্রিকেটের অন্যতম সেরা তারকা জানিয়েছেন, বছরের পর বছর বিরাট কোহলি, বাবর আজম, কেন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যানকে বোলিং করতে পারার ফলে তাঁর নিজের বোলিংয়েরও অনেক উন্নতি হয়েছে। তাঁর কথায়, "বিরাট এবং বাবরকে বোলিং করতে মজা লাগে এবং এটা আমার কাছে বিরাট বড় শেখার জায়গাও বটে। সানরাইজার্স হায়দরাবাদে যখন কেন উইলিয়ামসনকে বোলিং করতাম তখন বোলিং-এর পর অনেক কথা উনি বলতেন আমার বোলিং নিয়ে। সেই কথাগুলো আমায় অনেক সাহায্য করেছে। আইপিএল-এ বিরাটের সঙ্গেও আলোচনা হয়েছে আমার, একই বিষয় প্রযোজ্য বাবরের ক্ষেত্রেও।"

এশিয়া কাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে রশিদের আফগানিস্তান:

এশিয়া কাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে রশিদের আফগানিস্তান:

শনিবার (২৭ অগস্ট) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান মাঠে নামছে। প্রথম ম্যাচে রশিদ খান-মহম্মদ নবিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়া কাপের দ্বিতীয় দিনই ভারত-পাকিস্তান মহারণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+