Ranji Trophy: বিদর্ভের হাতের মুঠোয় রঞ্জি, ফাইনালে দ্বিতীয়বার শতরান হাঁকানো করুণের নিশানায় নির্বাচকরা?
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় বিদর্ভ। আজ নাগপুরে কেরলের বিরুদ্ধে ফাইনালের চতুর্থ দিনের শেষে তাদের লিড ২৮৬ রানের।
জামঠার ভিসিএ স্টেডিয়ামে বিদর্ভের ৩৭৯ রানের জবাবে গতকাল কেরল থেমেছিল ৩৪২ রানে। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত চার উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে বিদর্ভ।

করুণ নায়ার অপরাজিত রয়েছেন ২৮০ বলে ১৩২ রানে। তিনি ১০টি চার ও ২টি ছয় মেরেছেন। ২০১৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল করুণের। সেবার কর্ণাটকের হয়ে তিনি রঞ্জি ফাইনাল খেলেছিলেন।
তার পরের মরশুমে রঞ্জি ফাইনালে তামিলনাড়ুকে ইনিংস ও ২১৭ রানে হারিয়েছিল কর্ণাটক। করুণ নায়ার ৩২৮ রান করায় কর্ণাটক প্রথম ইনিংসে করেছিল ৭৬২। করুণের ৩২৮ রঞ্জি ফাইনালের ইতিহাসে ব্যক্তিগত সর্বাধিক স্কোর।
এই নিয়ে কেরিয়ারে চতুর্থবার রঞ্জি ফাইনাল খেললেন করুণ। এবার রঞ্জি কেরিয়ারে ফাইনালে দ্বিতীয় শতরানটি হাঁকালেন বিদর্ভের জার্সিতে। এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে করুণের শতরানের সংখ্যা হলো ২৩। চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে তিনি এদিন নবম শতরানটি পেলেন।
💯 for Karun Nair 👏
— BCCI Domestic (@BCCIdomestic) March 1, 2025
A splendid knock on the big stage under pressure 💪
It's his 9⃣th 1⃣0⃣0⃣ in all formats combined this season, and the celebration says it all👌🙌#RanjiTrophy | @IDFCFIRSTBank | #Final
Scorecard ▶️ https://t.co/up5GVaflpp pic.twitter.com/9MvZSHKKMY
শতরান পূর্ণ করার পর হাত দিয়ে করুণ ৯ দেখান ড্রেসিংরুমের দিকে তাকিয়ে। মনে করা হচ্ছে, নির্বাচকদেরও বার্তা দিলেন করুণ। তাঁর সেলিব্রেশনের এই ভঙ্গিমা রাতারাতি ভাইরাল। চলতি রঞ্জি ফাইনালের প্রথম ইনিংসে করুণ করেন ৮৬। দ্বিতীয় ইনিংসে হাঁকালেন শতরান।
করুণ কেরিয়ারের ১১৪তম প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন। ১৮৩টি ইনিংসে তাঁর রানের পাশে ২৩টি শতরান, ৩৫টি অর্ধশতরান। এই ম্যাচেই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেছেন। করুণ ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে ভারতের হয়ে টেস্ট খেলেছেন ৬টি। রান ৩৭৪, সর্বাধিক স্কোর অপরাজিত ৩০৩। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে।
করুণকে ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে দেখা যাবে কিনা তা বলবে সময়। ২০১৭ সালের পর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি। ২০১৬ সালে খেলেছেন ২টি ওডিআই। গত বিজয় হাজারে ট্রফিতেও করুণ দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি।
বিজয় হাজারে ট্রফিতে ৭টি ইনিংসে করুণ পাঁচটি শতরান-সহ ৭৫২ রান করেছিলেন। তারপর রঞ্জি ট্রফিতে বিদর্ভের শেষ গ্রুপ পর্বের ম্য়াচে হায়দরাবাদের বিরুদ্ধে করেন ১০৫ (দ্বিতীয় ইনিংসে)। তামিলনাড়ুর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসে করেন ১২২। এরপর ফাইনালে এই শতরান।
বিদর্ভ আজ দ্বিতীয় ইনিংসে ৯০ ওভার খেলে লিড বাড়িয়ে নিয়ে গিয়েছে ২৮৬ রানে। ৭ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল। চারে খেলতে নামেন করুণ। প্রথম ইনিংসে শতরানকারী দানিশ মালেওয়ার ও করুণ তৃতীয় উইকেট জুটিতে ১৮২ রান যোগ করেন।
দানিশ আউট হন ১৬২ বলে ৭৩ রান করে। পাঁচটি চার মেরেছেন। পার্থ রেখাডে ১ ও ধ্রুব শোরে ৫ রান করেন। করুণের সঙ্গে ক্রিজে আছেন অধিনায়ক অক্ষয় ওয়াদকর (৩৩ বলে অপরাজিত ৪)।
যশ রাঠোড় ২৪ রান করেছেন। ফলে ৯৬০ রান করে তিনি এবারের রঞ্জিতে সর্বাধিক রান সংগ্রহকারী। এমডি নিধীশ, আদিত্য সারওয়াতে ও অক্ষয় চন্দ্রন ১টি করে উইকেট পেয়েছেন। ২০১৮-১৯ মরশুমের পর ফের রঞ্জি চ্যাম্পিয়ন হতে চলেছে বিদর্ভ। সেবার ফাইনালে হারিয়েছিল সৌরাষ্ট্রকে।
তার আগের মরশুমেও বিদর্ভ রঞ্জি খেতাব জিতেছিল দিল্লিকে হারিয়ে। গত মরশুমে ফাইনালে বিদর্ভকে হারিয়েছিল মুম্বই। ফলে বিদর্ভ তৃতীয়বার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলেছে। বাকি শুধু আনুষ্ঠানিকতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications