Ranji Trophy: রোহিতকে আউট করেও কেন সেলিব্রেশন নয়? খোলসা করলেন উমর নাজির মীর

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে আজ নজর কাড়লেন জম্মু ও কাশ্মীরের পেসার উমর নাজির মীর। রোহিত শর্মা, হার্দিক তামোরে, অজিঙ্ক রাহানে ও শিবম দুবেকে আউট করে।

তবে সকলেই অবাক হয়েছেন একটি বিষয়ে। ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ক রোহিত শর্মাকে আউট করেও সেলিব্রেশনে মাতেননি উমর। দিনের খেলার শেষে তার কারণ খোলসা করলেন বছর ৩১-এর এই পেসার।

Ranji Trophy

উমর নাজির মীরের জন্ম ১৯৯৩ সালে পুলওয়ামায়। প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন ২০১৩ সাল থেকে। লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে জম্মু ও কাশ্মীরের হয়ে খেলেন ২০১৪ সাল থেকে। বোলিং অ্যাকশন খুবই মসৃণ ও প্রশংনীয়। পেস ও বাউন্স আদায় করে নিতে পারেন ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার জন্য।

উমর ২০১৮-১৯ মরশুমে দেওধর ট্রফিতে ভারতীয় সি দলে সুযোগ পেয়েছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে কেরিয়ারের ৫৮তম প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ায় তাঁর মোট শিকারের সংখ্যা ১৪২।

উমরের ইনিংসে সেরা বোলিং ৫৩ রানের বিনিময়ে ৬ উইকেট, ম্যাচে সেরা বোলিং ১১৬ রানের বিনিময়ে ৯ উইকেট। ইনিংসে চার উইকেট নিয়েছেন চারবার, ৫ উইকেট ৬ বার। লিস্ট এ-তে ৩৬ ম্যাচে ৫৪টি ও টি২০-তে ২৪টি ম্যাচ খেলে ৩২টি উইকেট নিয়েছেন।

আজ যে চারটি উইকেট পেয়েছেন তার মধ্যে উমর সেরা হিসেবে বেছে নিলেন রোহিতের উইকেটটিকেই। তাঁর কথায়, ভালো বল যে কোনও ব্যাটারের জন্যই ভালো। কোন ব্যাটার কত বড় মাপের ব্যাটার তা ভেবে বল করি না। রোহিত শর্মার উইকেটটাই সেরা। এই উইকেটটি নিতে পেরে আমি খুশি।

এরপরই উমর বলেন, রোহিতের উইকেটটি পেয়েই প্রথম যে কথাটা মনে আসে তা হলো আমি এই উইকেটটি সেলিব্রেট করব না। কারণ, আমি রোহিতের ফ্যান। আমি তাঁর উইকেট পেয়েছি। আমি জানি তিনি কত বড় মাপের প্লেয়ার। আমি তাঁর মস্ত বড় ফ্যান। আমরা যদি এই ম্যাচ জিতি সেটাও গর্বের মুহূর্ত হবে। কারণ আমাদের প্রতিপক্ষ দলে ভারতের অধিনায়ক আছেন।

উমরের কথায়, আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ারদের আউট করা সব সময় তৃপ্তি দেয়। এগুলি প্রাইজড উইকেট। পিচ থেকে সাহায্য মিলছিল। সঠিক জায়গায় বল রেখেছি। রোহিত শর্মা বড় নাম। তাঁর উইকেট আমাদের দলের কাছে, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে, মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে শরদ পওয়ার ক্রিকেট আকাদেমিতে মুম্বই বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচে ফয়সালা হবেই। কারণ, আজ প্রথম দিনেই পড়ল ১৭ উইকেট। মুম্বই ৩৩.২ ওভারে ১২০ রানে গুটিয়ে যায়।

যশস্বী জয়সওয়াল ৪, রোহিত শর্মা ৩, রাহানে ১২, শ্রেয়স আইয়ার ১১, শিবম দুবে শূন্য রানে আউট হন। শার্দুল ঠাকুর ৫১ রানের ইনিংস খেলেন। উমর নাজির মীর ২টি মেডেন-সহ ১১ ওভারে ৪১ রান দিয়ে চারটি উইকেট নেন। যুধবীর সিং ৩১ রান খরচ করে চারটি এবং আকিব নবি ২টি উইকেট দখল করেছেন।

জবাবে খেলতে নেমে, প্রথম দিনের শেষে জম্মু ও কাশ্মীরের স্কোর ৪২ ওভারে ৭ উইকেটে ১৭৪। ওপেনার শুভম খাজুরিয়া সর্বাধিক ৫৩ রান করেছেন। মোহিত অবস্থি তিনটি, শামস মুলানি ২টি ও শার্দুল ১টি উইকেট নিয়েছেন। কাল সকালে দ্রুত তিন উইকেট তুলে ফেলতে চাইবে মুম্বই। তারপরই ফের ব্য়াট হাতে নামতে দেখা যাবে রোহিত শর্মা ও যশস্বী জসওয়ালকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+