Ranji Trophy: রঞ্জি সেমিফাইনালে তামিলনাড়ুর সঙ্গী হওয়ার দৌড়ে কারা? পূজারার নজিরেও বিদায় সৌরাষ্ট্রর
Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালে এবার প্রথম দল হিসেবে জায়গা করে নিল তামিলনাড়ু। কোয়েম্বাটোরে ইনিংস ও ৩৩ রানে জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্রকে হারিয়েছে তামিলনাড়ু।
ফলে সৌরাষ্ট্রর আর খেতাব দখলে রাখা সম্ভবপর হলো না। মুম্বই, অন্ধ্র ও বিদর্ভ শেষ চারে পৌঁছনোর বিষয়ে ফেভারিট।

ইন্দোরে মধ্যপ্রদেশ বনাম অন্ধ্র কোয়ার্টার ফাইনাল বেশ জমে উঠেছে। মধ্যপ্রদেশের ২৩৪ রানের জবাবে প্রথম ইনিংসে ১৭২ রান তুলেছিল অন্ধ্র। দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের ইনিংস শেষ হয় ১০৭ রানে। ফলে ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে অন্ধ্র তৃতীয় দিনের শেষে ৪ উইকেটে ৯৫ রান তুলেছে। দরকার ৭৫ রান।
মুম্বইয়ে বরোদার বিরুদ্ধে ফেভারিট মুম্বই। মুম্বই প্রথম ইনিংসে ৩৮৪ রান তুলেছিল। বরোদার প্রথম ইনিংস শেষ হয় ৩৪৮ রানে। এই ম্যাচে গুরুত্বপূর্ণ হবে প্রথম ইনিংসের লিড। মুম্বই তৃতীয় দিনের শেষে ১ উইকেটে ২১ রান তুলেছে দ্বিতীয় ইনিংসে। লিড ৫৭ রানের।
নাগপুরে বিদর্ভ এগিয়ে রয়েছে কর্নাটকের বিরুদ্ধে। বিদর্ভ প্রথম ইনিংসে ৪৬০ রান করেছিল। জবাবে ২৮৬ রানে গুটিয়ে যায় কর্নাটক। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিদর্ভের স্কোর বিনা উইকেটে ৫০। লিড ২২৪ রানের। ফলে বিদর্ভই শেষ চারে যাওয়ার বিষয়ে ফেভারিট।
সৌরাষ্ট্রর ১৮৩ রানের জবাবে তামিলনাড়ু তুলেছিল ৩৩৮ রান। এরপর ১২২ রানে গুটিয়ে যায় সৌরাষ্ট্রর ইনিংস। দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিয়েছেন আর সাই কিশোর। প্রথম ইনিংসে ৬৬ রানে পাঁচ উইকেট নেন, এরপর ব্যাট হাতে করেন ৬০ রান। দ্বিতীয় ইনিংসে তিনি ২৭ রানে চার উইকেট দখল করেন।
চেতেশ্বর পূজারা প্রথম ইনিংসে মাত্র ২ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি চারে নেমে ১৭০ বল খেলে দলের হয়ে সর্বাধিক ৪৬ রান করেন। তিনি সাই কিশোরের শিকার। তবে এই ইনিংস খেলার ফাঁকে তিনি চলতি রঞ্জি মরশুমে কেরিয়ারে প্রথমবার ৮০০ রানের মাইলফলক টপকালেন।












Click it and Unblock the Notifications