Ranji Trophy: আইপিএলের আগেই ইডেনে রাহানেকে স্বাগত কেকেআরের, রঞ্জি ম্যাচে ফোকাসে সূর্যকুমার যাদব

আইপিএল শুরু হতে এক মাসের একটু বেশি সময় বাকি কিন্তু এখন থেকেই যেন আইপিএলের প্রতীক্ষা শুরু হয়ে গিয়েছে। আইপিএলের সূচি ঘোষণা হতে পারে কয়েকদিনের মধ্যেই। মার্চ মাসের মাঝামাঝি থেকে ইডেনে কেকেআরের শিবির শুরু হতে পারে তবে তার আগে ইডেনে চলে এসেছেন অজিঙ্কা রাহানে।

রাহানে আইপিএলের জন্য নয়, অবশ্যই মুম্বই দলের হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে ইডেনে এসেছেন। আসন্ন মরশুমে অজিঙ্কা রাহানকে দলে নিয়েছে কেকেআর। ইডেনে রাহানেকে দেখেই তাঁকে স্বাগত জানানোর কাজটা সেরে রাখল কলকাতা নাইট রাইডার্স।

রাহানের মুম্বই দলের অনুশীলনের একটি ছবি দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেকেআর। সেখানেই ইংরেজি অক্ষরে বাংলা ভাষাতে রাহানেকে স্বাগত জানালো কেকেআরের পক্ষ থেকে। রাহানের ছবি দিয়ে লেখা হয়েছে আরে কি খবর? আজু দাদা! এখনও পর্যন্ত কেকেআর দল অধিনায়ক ঘোষণা করেনি। মনে করা হচ্ছে অভিজ্ঞ রাহানের উপরও নেতৃত্বের ভার দিতে পারে নাইট টিম ম্যানেজমেন্ট।

এদিকে শনিবার থেকে ইডেনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই দল কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে শ্রেয়স-রোহিতদের মতো তারকা ক্রিকেটারদের ছারাই। তবে দলে রয়েছেন সূর্য কুমার যাদব। যিনি এই মুহূর্তে ভারতীয় টি২০ দলের অধিনায়ক।


ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে সূর্যকুমার ইডেন এসেছিলেন তবে হালকা অনুশীলন করলেন। তবে বাংলার অনূর্ধ্ব ২৩ দলের সদস্য প্রিয়াংশ প্যাটেলের বোলিংয়ে তারিফ করেছেন। স্কাই নেটে তাঁর বোলিংয়ের প্রশংসা করেন। হরিয়ানা অত্যন্ত শক্তিশালী দল এই দলের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক গতবারের চ্যাম্পিয়নরা। হরিয়ানা দলে রয়েছেন অংশুম কম্বোজের মতো বোলার।

তবে ইডেনের উইকেটের প্রশংসা করেন মুম্বইয়ের বোলিং পরামর্শদাতা ধবল কুলকার্নি। তিনি বলেন উইকেট খুব ভালো হয়েছে আশা করি দারুন একটা উপভোগ্য ম্যাচ হবে সূর্য কুমার যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে তা অবশ্যই শক্তি বৃদ্ধি করে। ভারতের অধিনায়ক দলের সঙ্গে থাকলে সেটা সব সময়েই বাড়তি অনুপ্রেরণার কাজ করে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে সূর্য বলেছেন, ইডেন কখনও আমাকে খালি হাতে ফেরায় না। ইডেনের উইকেট ব্যাটারেদর সহায়ক। অধিনায়ক রাহানে বলেন, আমরা এই ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। দলের প্রত্যেক সদস্যই এই ম্যাচে সমান গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+