Ranji Trophy: রঞ্জিতেও অব্যাহত রোহিতের দুঃসময়, ভারতের টেস্ট দলের তারকারা চূড়ান্ত ব্যর্থ

Ranji Trophy: রোহিত শর্মার দুঃসময় ঘুচল না রঞ্জি ট্রফিতেও। ১০ বছর পর রঞ্জি ম্যাচ খেলতে নেমে হতাশই হতে হলো ভারতের টেস্ট দলের অধিনায়ককে।

ভারতের টেস্ট দলের টপ অর্ডার রঞ্জিতে ব্যর্থ, এমনটাও বলাই যায়। কারণ, রোহিতের পাশাপাশি চূড়ান্ত ব্যর্থ যশস্বী জয়সওয়াল, শুভমান গিলরা।

Ranji Trophy

মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে শরদ পওয়ার ক্রিকেট আকাদেমিতে মুম্বই খেলছে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। মুম্বই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং বিপর্যয়ের মুখেও পড়েছে। এই প্রতিবেদন লেখার সময় মুম্বইয়ের স্কোর ১৫.৩ ওভারে ৬ উইকেটে ৪২।

তৃতীয় ওভারের তৃতীয় বলে যশস্বী জয়সওয়াল আকিব নবির বলে লেগ বিফোর হন, ৮ বলে ৪ রান করে। ৬ রানে ওপেনিং জুটি ভাঙে। ১২ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে রোহিত শর্মা ১৯ বলে ৩ রানে উমর নাজিরের প্রথম শিকার হন।

হার্দিক তামোরে (৪০ বলে ৭), অজিঙ্ক রাহানে (১৭ বলে ১২) ও শিবম দুবে (৩ বলে ০) নাজিরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। শামস মুলানি ৪ বলে ০ রানে যুধবীর সিংয়ের বলে বোল্ড হন। রাহানের পর শ্রেয়স আইয়ার দুই অঙ্কের ঘরে পৌঁছে ব্যাটিং করছেন।

বেঙ্গালুরুতে কর্ণাটকের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাঞ্জাব। এই প্রতিবেদন লেখার সময় তাদের স্কোর ১৭.১ ওভারে ৬ উইকেটে ৩৩। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে বেঙ্গালুরু। ১৭ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়েছে পাঞ্জাব।

পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। ওপেন করতে নেমে শুভমান ৮ বলে ৪ রানের বেশি করতে পারেননি। প্রভসিমরণ সিং ৬, পুখরাজ মান ১, আনমোলপ্রীত সিং ০, সানভীর সিং ১ ও সুখদীপ বাজওয়া ০ রানে আউট হন। রামনদীপ সিংই এখনও অবধি নিজের রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পেরেছেন।

রান পাননি ঋষভ পন্থও। রাজকোটে দিল্লি খেলছে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। আয়ুষ বাদোনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ৭৮ বলে সর্বাধিক ৬০ রানের ইনিংসও খেলেছেন। কিন্তু সকলের নজর ছিল ঋষভ পন্থের দিকে।

ঋষভ পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলে নেই। তিনি ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে চেনা ছন্দে ছিলেন না পন্থ। এদিনও তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ। পাঁচ নম্বরে খেলতে নেমে তিনি ১০ বলে মাত্র ১ রান করলেন। আউট হলেন ধর্মেন্দ্রসিং জাদেজার বলে।

বল হাতে অবশ্য সাফল্য পেলেন রবীন্দ্র জাদেজা। দিল্লি গুটিয়ে গেল ১৮৮ রানে, ৪৯.৪ ওভারে। রবীন্দ্র জাদেজা ১৭.৪ ওভারে ২টি মেডেন-সহ ৬৬ রান দিয়ে পাঁচটি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+