Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: সরফরাজের ভাই মুশিরের অপরাজিত দ্বিশতরানে মানরক্ষা মুম্বইয়ের, রঞ্জি কোয়ার্টার ফাইনালে চাপে বরোদা

Ranji Trophy: রাঁচি টেস্টে প্রথম ইনিংসে হতাশ করেছেন সরফরাজ খান। যদিও তাঁর ভাইয়ের ব্যাটে মানরক্ষা মুম্বইয়ের। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স গ্রাউন্ডে রঞ্জি কোয়ার্টার ফাইনালে, বরোদার বিরুদ্ধে।

কেরিয়ারের চতুর্থ প্রথম শ্রেণির ম্য়াচে গতকালই দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। আজ তিনি দ্বিশতরান পূর্ণ করে অপরাজিতও থাকলেন। মুম্বইয়ের ৩৮৪-তে মুশির একাই করেন অপরাজিত ২০৩।

Ranji Trophy: সরফরাজের ভাই মুশিরের অপরাজিত দ্বিশতরানে মানরক্ষা মুম্বইয়ের

টস জিতে ব্যাট করতে নেমে গতকাল ১৪২ রানে পাঁচ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল মুম্বই। সেখান থেকে হার্দিক তামোরের সঙ্গে জুটি বেঁধে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন মুশির। প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ছিল ৯০ ওভারে ৫ উইকেটে ২৪৮।

মুশির ১২৮ ও হার্দিক ৩০ রান নিয়ে আজ খেলা শুরু করেন। মুম্বইয়ের ষষ্ঠ উইকেটটি পড়ে ৩২৩ রানে। ২৪৮ বল খেলে তিনটি চারের সাহায্যে ৫৭ রান করেন উইকেটকিপার হার্দিক। শার্দুল ঠাকুর ৫১ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। তনুশ কোটিয়ান ৭, মোহিত অবস্থি ২ ও তুষার দেশপাণ্ডে শূন্য রানে আউট হন।

মুশির ১৮টি চারের সাহায্যে ৩৫৭ বলে ২০৩ রানে অপরাজিত ছিলেন। সরফরাজ রাজকোট টেস্ট চলাকালীন বলেছিলেন, তাঁর ও মুশিরের ব্যাটিংয়ের ধরন একই। এদিন মুশিরের বেশ কিছু শট সরফরাজকেই মনে করিয়েছে। অনেকেই মনে করছেন, ধারাবাহিকতা দেখাতে পারলে ভারতীয় দলের দরজাও খুলবে মুশিরের জন্য।

বছর ১১ আগে এক অনুষ্ঠানে সচিন তেন্ডুলকরের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল ছোট্ট পৃথ্বী শ ও মুশিরকে। পৃথ্বী ভারতীয় দলে খেলেছেন। মুশিরের জন্য পড়ে উজ্জ্বল ভবিষ্যৎ। সচিনের সঙ্গে মুশিরের ছবিও ভাইরাল হয়েছে। পৃথ্বী এই ম্যাচে করেন ৩৩, অজিঙ্ক রাহানে ৩।

বরোদার সফলতম বোলার ভার্গব ভাট। তিনি একাই সাতটি উইকেট তুলে নিয়েছেন। ৪২.৪ ওভারে পাঁচটি মেডেন, ১১২ রানে ৭ উইকেট দখল করেন তিনি। তিনটি উইকেট পেয়েছেন নিনাদ রাথভা। জবাবে খেলতে নেমে দুই ওপেনারকে হারিয়ে বরোদার স্কোর ৩৫ ওভারে ২ উইকেটে ১২৭।

জ্যোৎস্নিল সিং ৩২ রান করে শামস মুলানির শিকার, প্রিয়াংশু মোলিয়াকে ১ রানে সাজঘরে ফেরান শার্দুল ঠাকুর। শাশ্বত রাওয়াত ৬৯ ও অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি ২৩ রানে অপরাজিত রয়েছেন। শার্দুল ৭ ওভারে ২৫ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩১ রান খরচ করে মুলানির সংগ্রহ ১ উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+