Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: সরফরাজের ভাই মুশিরের শতরান, রঞ্জি কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল মুম্বই

Ranji Trophy: সরফরাজ খান ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেও ছিলেন উপেক্ষিত। তবে ভারতের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে টেস্ট দলে ডাক পেয়ে অভিষেকেই নজর কাড়েন।

এবার প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান পেয়ে গেলেন মুশির খান। যিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দেশের হয়ে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। তাঁর ব্যাটে ভর করেই বরোদার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল মুম্বই।

Ranji Trophy: সরফরাজের ভাই মুশিরের শতরান

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মুশির আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১১৮ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রান করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করেন ৭৩। বল হাতে সাতটি উইকেটও নেন এই টুর্নামেন্টে। বিশ্বকাপের শেষে দেশে ফিরেই মুশির খেলছেন রঞ্জি কোয়ার্টার ফাইনাল।

২৭ ফেব্রুয়ারি মুশির ১৯ বছর পূর্ণ করবেন। সরফরাজ খান রাজকোট টেস্টে দুই ইনিংসেই অর্ধশতরান করেছিলেন। তারই ফাঁকে জানিয়েছিলেন, কখনও খারাপ সময় গেলে ভাইয়ের ব্যাটিং দেখে তিনি নিজেকে শুধরে নেন। দুজনের খেলার ধরন একই রকমের। ভাইও একদিন টেস্ট খেলবেন বলে আশা সরফরাজের।

২০২২ সালে মুশিরের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ও তার আগে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে থাকায় রঞ্জিতে নামা হয়নি লিগ পর্বে। আজকের আগে অবধি প্রথম শ্রেণির ক্রিকেটে মুশির ৩ ম্যাচে ৯৬ রান করেছিলেন। বল হাতে নিয়েছিলেন ২ উইকেট।

মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আজ থেকে শুরু হয়েছে মুম্বই বনাম বরোদা ম্যাচ। মুম্বই টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ রানে প্রথম উইকেট হারায়। ৭২, ৮৬, ৯০ ও ১৪২ রানে পড়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুশির ও হার্দিক তামোরে।

পৃথ্বী শ ৩৩, ভূপেন লালওয়ানি ১৯ রান করে আউট হন। অধিনায়ক অজিঙ্ক রাহানে ১৩ বলে ৩ রান করে বাঁহাতি স্পিনার ভার্গব ভাটের বলে বোল্ড হয়ে যান। শামস মুলানি ৬ ও সূর্যাংশ শেড়গে ২০ রান করে আউট হয়েছেন। প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৫ উইকেটে ২৪৮।

অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেট জুটিতে মুশির ও হার্দিক ১০৬ রান যোগ করেছেন। মুশির ১০টি চারের সাহায্যে ২১৬ বলে ১২৮ রানে অপরাজিত রয়েছেন। হার্দিক অপরাজিত ১৬৩ বলে ৩০ রানে। চারটি মেডেন-সহ ২৯ ওভারে ৮২ রান খরচ করে চারটি উইকেট নিয়েছেন ভার্গব। নিনাদ রাথভা নিয়েছেন একটি উইকেট।

উল্লেখ্য, রাজকোট টেস্টে সরফরাজের অভিষেকের দিন হাজির ছিলেন নৌসাদ খান। তবে সেদিনই জানিয়েছিলেন, মুশিরের খেলা রয়েছে। ফলে টেস্ট ম্যাচ মাঠে বসে আর দেখা হবে না। মুম্বইয়ে ফিরবেন। দুই ছেলেকেই প্রশিক্ষণ দিয়ে থাকেন নৌসাদ। সরফরাজের টেস্ট অভিষেক হয়ে গিয়েছে। মুশিরকে আরও পথ পার হতে হবে। তবে যেভাবে একের পর এক ধাপ পেরিয়ে চলেছেন মুশির, তাতে নৌসাদ গর্বিত হবেন, তা নিয়ে সংশয় নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+