Ranji Trophy: অন্ধ্র ক্রিকেট সংস্থা চলে রাজনীতিবিদের কথায়! অপমানিত হনুমা রাজ্য দল ছাড়লেন
Ranji Trophy: রঞ্জি ট্রফি থেকে অন্ধ্রের বিদায় নিশ্চিত হতেই বোমা ফাটালেন হনুমা বিহারী। রাজনৈতিক নেতার প্রভাবে রাজ্য ক্রিকেট সংস্থার দ্বারা অপমানিত হয়ে অন্ধ্র ছাড়ার ঘোষণাও করে দিলেন।
মধ্যপ্রদেশকে হারিয়ে রঞ্জি সেমিফাইনালে ওঠার জন্য আজ অন্ধ্রকে তুলতে হতো ৭৫ রান। হাতে ছিল ৬ উইকেট। সেই ম্যাচ চার রানে হারে অন্ধ্র।

গতকাল ছিল পাঁচ দিনের ম্যাচের তৃতীয় দিন। ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে অন্ধ্রের স্কোর ছিল ৪৪ ওভারে ৪ উইকেটে ৯৫ রান। হনুমা বিহারী ৪৩ ও করণ শিণ্ডে ৫ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে আজ ৬৯.২ ওভারে ১৬৫ রানে অল আউট হয়ে যায় অন্ধ্র।
পাঁচটি চারের সাহায্যে দলের হয়ে ১৩৬ বলে সর্বাধিক ৫৫ রান করলেন হনুমা। করণ করেন ১৪। অশ্বিন হেব্বার ২২, শোয়েব মহম্মদ খান শূন্য, কেভি শশীকান্ত ৭ ও গিরিনাথ রেড্ডি ১৫ রান করে আউট হন। ললিত মোহন অপরাজিত থাকেন ১ রানে।
৫২ রান দিয়ে ৬ উইকেট অনুভব আগরওয়ালের। তিনি করণকে প্রথম আউট করেন। এর পরের ওভার করতে গিয়ে পরপর দুই বলে ফেরান হনুমা ও শোয়েবকে। কুলবন্ত খেজরোলিয়া নেন ২টি এবং কুমার কার্তিকেয় ও সারাংশ জৈন ১টি করে উইকেট নিয়েছেন।
এরপরই ইনস্টাগ্রাম পোস্টে অন্ধ্র ছাড়ার ঘোষণা করেন ভারতের হয়ে ১৬টি টেস্ট খেলা এবং ভারতের অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পিছনে অবদান রাখা হনুমা। তিনি লিখেছেন, লড়াই চালিয়েও শেষরক্ষা হলো না। আরও একবার অন্ধ্রের হয়ে কোয়ার্টার ফাইনালে হেরে খারাপ লাগছে। তবে এই পোস্টে আরও কিছু জানাতে চাই।
হনুমা জানান, বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনিই অধিনায়ক ছিলেন। যদিও এই ম্যাচে ১৭তম ক্রিকেটার রাখা নিয়ে তিনি আপত্তি জানান। ওই ক্রিকেটার সেই বিষয়টি জানান তাঁর বাবাকে, যিনি আবার রাজনীতিবিদ। ওই রাজনীতিবিদ হনুমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্দেশ দেন বলে অভিযোগ।
গত বছরের ফাইনালিস্ট বাংলা ৪০৯ তোলার পর অন্ধ্র তুলেছিল ৪৪৫। যাতে নিশ্চিত হয় তিন পয়েন্ট। যদিও সেই ম্যাচের পরই হনুমাকে অধিনায়কত্ব ছাড়ার নির্দেশ দেয় অন্ধ্র ক্রিকেট সংস্থা। হনুমা নিজে ওই ক্রিকেটারকে আর কিছু বলেননি। তবে তিনি অবাক হয়ে যান রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের আচরণ দেখে।
হনুমার কথায়, গত বছর চোট পাওয়ার পরেও বাঁ হাতে ব্যাট করে অন্ধ্রকে গত সাত বছরে পঞ্চমবার রঞ্জি নক আউটে পৌঁছতে সাহায্য করেছিলাম। দেশের হয়ে ১৭টি টেস্ট খেলেছি। কিন্তু তারপরও আমার চেয়েও ওই ক্রিকেটারই রাজ্যের কাছে গুরুত্বপূর্ণ।
ক্রিকেটের প্রতি ভালোবাসা ও দলের প্রতি দায়বদ্ধতার কারণেই ওই ঘটনার পরেও রঞ্জি খেলা চালিয়ে গিয়েছেন বলে দাবি হনুমার। তাঁর খেদ, রাজ্য ক্রিকেট সংস্থার কথা শুনতে হবে ক্রিকেটারদের, ভাবখানা এমন সেই কর্তাদের জন্যই যেন রয়েছেন ক্রিকেটাররা! অপমানিত হনুমা জানিয়েছেন, রাজ্য ক্রিকেট সংস্থায় আত্মসম্মান হারানোর পর তিনি আর অন্ধ্রের হয়ে খেলবেন না। দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু রাজ্য ক্রিকেট সংস্থার জন্যই দলের সঙ্গে সম্পর্ক ছেদ হলো বলে দাবি হনুমার।
এদিকে, তামিলনাড়ু ও মধ্য প্রদেশ রঞ্জি সেমিফাইনালে চলে গিয়েছে। মুম্বইয়ের যাওয়াও নিশ্চিত। শেষ দিনে কর্নাটক ২৬৮ রান না তুলতে পারলে শেষ চারে যাবে বিদর্ভ। তারা প্রথম ইনিংসে লিড নিয়েছিল। কর্নাটকের হাতে রয়েছে ৯ উইকেট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications