Ranji Trophy: রঞ্জিতে বাজবল মেজাজে শতরান, পূজারার ফেরার পথ কি প্রশস্ত হবে পাটীদারের ব্যর্থতায়?
Ranji Trophy: ভারতের টেস্ট দলে তিনি এখন ব্রাত্য। তবে হাল না ছেড়ে চেতেশ্বর পূজারা চলতি রঞ্জি ট্রফিতে এদিন তৃতীয় শতরানটি পেয়ে গেলেন। রাজকোটেই।
মণিপুরের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলছে সৌরাষ্ট্র। তাতেই আজ প্রথম শ্রেণির ক্রিকেটের ৬৩তম শতরানটি হাঁকালেন পূজারা।

রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড এ-তে বড় জয়ের দিকেই এগোচ্ছে সৌরাষ্ট্র। এলিট গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মণিপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। এরপর ৬ উইকেটে ৫২৯ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে সৌরাষ্ট্র। জবাবে দিনের শেষে মণিপুর ৩ উইকেটে ৫৫।
সৌরাষ্ট্র দ্বিতীয় দিনের শেষে এগিয়ে রয়েছে ৩৩২ রানে, জয় আর ৭ উইকেট দূরে। সৌরাষ্ট্রের হয়ে ১৭৩ বলে সর্বাধিক ১৭৩ রান করেছেন প্রেরক মাঁকড়। অধিনায়ক অর্পিত ভাসাভড়া ১৯৭ বলে ১৪৮ রান করে। পূজারা ছয়ে নেমে ১২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০৫ বলে ১০৮ রান করেছেন।
ভারতীয় দলে পূজারার ছেড়ে যাওয়া তিন নম্বর জায়গাটি আপাতত শুভমান গিলের দখলেই। শ্রেয়স আইয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছেন খারাপ ফর্মের কারণে। রজত পাটীদার সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি আজও। তিনি শূন্য রানে আউট হয়েছেন। তবে যে শট খেলে আউট হয়েছেন তাতে কোনও নিয়ন্ত্রণই ছিল না।
অনিল কুম্বলে এদিন পাটীদারকে নিয়ে বলেন, এখনই কড়া কথা বলব না। তবে তাঁর শট খেলায় আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাচ্ছে। ক্যাজুয়াল শট খেলে আউট হয়ে যাচ্ছেন। তাঁর বডি ল্যাঙ্গুয়েজ বদলেরও পরামর্শ দিয়েছেন কুম্বলে। ভারতের ব্যাটিং লাইন আপে অনেকেই আবার পূজারার অভিজ্ঞতা মিস করছেন।
অজিঙ্ক রাহানে রঞ্জিতে সাফল্য না পেলেও পূজারা কিন্তু ধারাবাহিকতা দেখাচ্ছেন। হেড কোচ রাহুল দ্রাবিড় বা নির্বাচকরা অনড় অবস্থান না নিলে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সই অভিজ্ঞ পূজারার টেস্ট দলে ফেরার বড় হাতিয়ার হতে পারে। যদিও রাজকোট-সহ শেষ তিনটি টেস্টের দলে রাখা হয়নি পূজারাকে।
আজ স্বভাববিরুদ্ধে ভঙ্গিমায় খেলে ঝোড়ো শতরান করা পূজারা এবারের রঞ্জিতে ভালো ফর্মেই রয়েছেন। রাজকোটে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২৪৩ রানে অপরাজিত ছিলেন। হরিয়ানার বিরুদ্ধে ৪৯ ও ৪৩, বিদর্ভের বিরুদ্ধে ৪৩ ও ৬৬ করার পর সার্ভিসেস ম্যাচে করেন ৯১।
মহারাষ্ট্রের বিরুদ্ধে ৩ ও ০ রানে আউট হন। রাজস্থানের বিরুদ্ধে আগের ম্যাচে ১১০ ও ২৫ রান করেন। ফের এদিন শতরান এলো পূজারার ব্যাট থেকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications