Ranji Trophy 2024: টার্গেট ছিল ১১০, ৫০ রানে পড়ে প্রথম উইকেট! রঞ্জি ম্যাচে তারপর যা ঘটল তা অবাক করবেই
Ranji Trophy 2024: আমেদাবাদে অবাক করার মতোই ঘটনা। প্রথম ইনিংসে লিড নেওয়ার সৌজন্যে তিন পয়েন্ট নিশ্চিত করেই ফেলেছিল কর্নাটক। এরপর গুজরাতকে অল্প রানে বেঁধেও ফেলে ময়াঙ্ক আগরওয়ালের দল।
সরাসরি জেতার জন্য কর্নাটকের দরকার ছিল ১১০ রান। প্রথম উইকেটের পতন ঘটে ৫০ রানে। তারপর যা ঘটল তা চমকপ্রদ।

কর্নাটক এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল। চিন্তন গজার নেতৃত্বাধীন গুজরাত প্রথম ইনিংসে তোলে ২৬৪ রান। জবাবে ময়াঙ্ক আগরওয়ালের শতরানের সৌজন্যে কর্নাটক তোলে ৩৭৪ রান। তৃতীয় দিনের শেষে গুজরাতের দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৭ উইকেটে ১৭১ রান। আজ ম্যাচের শেষ দিনে গুজরাতের ইনিংস থামে ২১৯ রানে।
ময়াঙ্ক আগরওয়াল ও দেবদত্ত পাড়িক্কল ওপেন করতে নেমেছিলেন। দলে রয়েছেন মণীশ পাণ্ডের মতো ভারতীয় দলে খেলা আরেক ক্রিকেটার। ওপেনিং জুটি ভাঙে ৯.২ ওভারে, স্কোর তখন ৫০। ২৯ বলে ১৯ রানে আউট হন ময়াঙ্ক আগরওয়াল। দলের ৫৫ রানে ফেরেন পাড়িক্কল (২৯ বলে ৩১)। এই ওভারেই সিদ্ধার্থ দেশাই ফেরান নিকিন জোসকে। স্কোর তখন ৫৬।
এরপরই ধস নামে কর্নাটকের ব্যাটিং লাইন আপে। ৬২ রানে চতুর্থ, ৭৪ রানে পঞ্চম ও ষষ্ঠ, ৭৭ রানে সপ্তম, ৯২ রানে অষ্টম ও নবম উইকেটের পতন ঘটে। ২৬.২ ওভারে মাত্র ১০৩ রানে যবনিকা পতন ঘটে কর্নাটকের দ্বিতীয় ইনিংসে। ৬ রানে ম্যাচ জিতে নেয় গুজরাত। ময়াঙ্ক, পাড়িক্কল ও শুভং হেগড়ে (৩৭ বলে ২৭) ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
কর্নাটকের হয়ে দ্বিতীয় ইনিংসে বল করতে না পারলেও প্রসিদ্ধ কৃষ্ণ ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু ১০ বলে ৭ রানের বেশি করতে পারেননি। কর্নাটককে ভাঙলেন সিদ্ধার্থ দেশাই। তাঁর বোলিং ফিগার ১৩ ওভারে ৪ মেডেন ৪২ রানের বিনিময়ে ৭ উইকেট। ৩৮ রান দিয়ে তিন উইকেট নেন রিঙ্কেশ বাঘেলা।
প্রথম ইনিংসে দুটি এবং দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা সিদ্ধার্থ। এই স্মরণীয় জয়ের সৌজন্যে এলিট গ্রুপ সি-তে ২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রইল গুজরাত। এবারের রঞ্জি অভিযানে তারা দুটি ম্যাচেই জয় পেয়েছে। কর্নাটক এখন পয়েন্ট তালিকার তিনে, ২ ম্যাচে তাদের ঝুলিতে ৬ পয়েন্ট। ২ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ত্রিপুরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications