রঞ্জি ফাইনালে প্রথম ইনিংসে বাংলার চেয়ে ২৩০ রানে এগিয়ে সৌরাষ্ট্র, মুকেশের চার উইকেট

রঞ্জি ট্রফি ফাইনালের তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৩০ রানের লিড নিল সৌরাষ্ট্র। মুকেশ কুমার চারটি, ঈশান পোড়েল ও আকাশ দীপ নিলেন তিনটি করে উইকেট।

ইডেনে রঞ্জি ট্রফি ফাইনালের তৃতীয় দিন দারুণভাবে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা। যদিও সৌরাষ্ট্রের লিড ২০০-র মধ্যে রাখতে ব্যর্থ বাংলার বোলাররা। প্রথম ইনিংসে সৌরাষ্ট্র ২৩০ রানে এগিয়ে থাকল বাংলার চেয়ে। বাংলার ১৭৪ রানের জবাবে সৌরাষ্ট্র এদিন থামল ৪০৪ রানে।

প্রথম ইনিংসে বাংলার চেয়ে ২৩০ রানে এগিয়ে সৌরাষ্ট্র

(ছবি- সিএবি মিডিয়া)

দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্রর স্কোর ছিল ৮৭ ওভারে ৫ উইকেটে ৩১৭। দ্বিতীয় নতুন বলের ফায়দা এদিন প্রথম সেশনে তুললেন বাংলার পেসাররা। যদিও এদিনও ক্যাচ পড়ল কয়েকটি। সহজে কিছু রানও পেয়ে গেল সৌরাষ্ট্র। আর তাতেই লিড ২০০-র উপর চলে যায়। এদিন খেলা শুরুর পর পঞ্চম বলের মাথায় অর্পিত ভাসাভড়া কট বিহাইন্ড হন মুকেশ কুমারের বলে। এদিন কোনও রান যোগ না করতে পেরে ১৫৬ বলে ব্যক্তিগত ৮১ রানেই সাজঘরে ফেরেন। তিনি ১১টি বাউন্ডারি মেরেছেন। ৩১৮ রানে পড়ে সৌরাষ্ট্রর ষষ্ঠ উইকেট। ৩৪৩ রানে পড়ে সপ্তম উইকেট। ১০টি চারের সাহায্যে ১২৩ বলে ৬০ রান করে মুকেশ কুমারের বলেই কট বিহাইন্ড হন চিরাগ জনি।

৩৫৮ রানে অষ্টম ও ৩৬৯ রানে নবম উইকেট পড়ে। জয়দেব উনাদকাট ৯ বলে ৪ ও প্রেরক মাঁকড় ৫০ বলে ৩৩ রান করেন। তারপরেও সৌরাষ্ট্রর রান টপকে যায় চারশোর গণ্ডি। লক্ষ্মীরতন শুক্লা যে সহজ রান না দেওয়ার কথা বলেছিলেন সেটা হলো না। পার্থ ভুট ১৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। ১১ নম্বর ব্যাটার ধর্মেন্দ্রসিং জাদেজা ২৯ রান করেন। ৩৮ বলের ইনিংসে রয়েছে পাঁচটি বাউন্ডারি। বাংলার সফলতম বোলার মুকেশ কুমার ১১১ রান দিয়ে চারটি উইকেট নেন। আকাশ দীপ ১১১ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। ঈশান পোড়েল ৮৬ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন। আকাশ ঘটক, শাহবাজ আহমেদ ও মনোজ তিওয়ারি বোলিং করলেও উইকেট পাননি।

জবাবে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও ধাক্কা খেয়েছে বাংলা। দ্বিতীয় ওভার তথা নিজের প্রথম ওভারটি করতে এসে চতুর্থ বলেই উইকেট পেলেন চেতন সাকারিয়া। ৮ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন সুমন্ত গুপ্ত। বড় অঘটন না ঘটলে কালই শেষ হয়ে যেতে পারে রঞ্জি ফাইনাল। তবে স্বস্তির খবর একটাই, গতকাল ফিল্ডিংয়ের সময় চোট পেলেও আজ তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন সুদীপ ঘরামি। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলার স্কোর ৩ ওভারে ১ উইকেটে ৯। অভিমন্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামি দুজনেই চার রানে অপরাজিত রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+