রাজস্থান রয়্যালসের দাপুটে জয়, মরসুমের প্রথম ম্যাচ হারল পাঞ্জাব কিংস

আইপিএল ২০২৬-এ নিজেদের ষষ্ঠ জয় পেল রাজস্থান রয়্যালস। একইসঙ্গে পাঞ্জাব কিংসের অপরাজেয় ধারা ভেঙে দিল। এদিন মঙ্গলবার নিউ চণ্ডীগড়ের মহারাজ যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, শুভম দুবে ও ডোনোভান ফেরেইরার বিস্ফোরক ইনিংসের ওপর ভর করে রাজস্থান রয়্যালস ২২৩ রানের বিশাল লক্ষ্য ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে ছিনিয়ে নিল।

শেষ ৬ ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ৭২ রান। পিচ শুরুতে স্পিনারদের সহায়ক থাকলেও, ১৪ ওভারের মধ্যে যুজবেন্দ্র চাহাল (ধ্রুব জুরেল-১৬, যশস্বী জয়সওয়াল-৫১, রিয়ান পরাগ-২৯ কে আউট করেন) ও হরপ্রীত ব্রার (৪ ওভারে ২৫ রান) তাদের কোটা শেষ করার পর চিত্র বদলে যায়। এরপর শুভম দুবে (১২ বলে অপরাজিত ৩১) ও ডোনোভান ফেরেইরা (২৬ বলে অপরাজিত ৫৬) পেসারদের বিরুদ্ধে দ্রুত রান তুলে জয় নিশ্চিত করেন। ফেরেইরা ছক্কা মেরে এদিন ম্যাচ শেষ করেন।

এর আগে, মার্কাস স্টইনিসের বিধ্বংসী ২২ বলে অপরাজিত ৬২ (৬ ছক্কা, ৪ চার) রানের ইনিংসে ভর করে পাঞ্জাব কিংস ২২৩ রানের বিশাল স্কোর গড়ে। স্টইনিস জোফ্রা আর্চার এবং নান্দ্রে বার্গারদের মোকাবিলা করে শেষ ওভারে ব্রিজেশ শর্মার বিরুদ্ধে একাই ২৪ রান নেন। যশস্বী জয়সওয়ালের ৫১ রানে ভর করে পাওয়ারপ্লেতে রয়্যালস ৮৪ রানের আগ্রাসী শুরু এনেছিল। তবে শুরু থেকেই ম্যাচের মুড সেট করে যায় বৈভব সূর্যবংশী। সে মাত্র ১৬ বলে ৪৩ রান করে অর্থশতরান হাতছাড়া করে ফেরে। তবে ততক্ষণে রাজস্থান বিস্ফোরক শুরু পেয়ে গিয়েছিল।

পাঞ্জাবের ইনিংসে প্রভসিমরন সিং (৩৫ বলে ৫০), প্রিয়াংশ আর্য (১১ বলে ২৯), কুপার কনোলি (১৪ বলে ৩০) রান করেন। পাঞ্জাব একটি বিশাল স্কোর গড়লেও, রয়্যালসের সুপরিকল্পিত ব্যাটিং এবং সাহসী ফিনিশিং শেষ পর্যন্ত কিংসের ঘরের মাঠের জয়ের উৎসব মাটি করে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+