দ্রাবিড়-জাহির নিয়ে নাকানি চোবানি খাচ্ছে বিসিসিআই, ফের লোক হাসানোর যুক্তি বোর্ডের
এই মুহূর্তে বিসিসিআই কোন দিক থেকে কোন দিকে দৌড়বে দিশা পাচ্ছে না। একদিকে যেখানে নতুন কোচদের প্যানেলের নাম ঘোষণা হয়ে গেছে, তারপর আবার শাস্ত্রী মনোমত লোক নিতে চাইছেন। সব মিলিয়ে বোর্ডের অবস্থা তথৈবচ।
ঘেঁটে ঘ ভারতীয় বোর্ড। পরপর তিন-চারদিন একের পর এক যেরকম ঘটনাক্রম চলছে তাতে নাজেহাল ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি থেকে বোর্ড কর্তা সকলেই। প্রথমেই কোচের নাম ঘোষণার দিন চলে নাটক। কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম বাইরে আসার পর হঠাৎই বলা হয় এখনই কোচ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তারপর সেদিনই রবি শাস্ত্রীকেই সরকারিভাবে কোচ ঘোষণা করা হয়। রবি শাস্ত্রী -র সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের জেরে তাঁর কোচ হওয়াতে চমক কিছু ছিল না। কিন্তু তাঁর সঙ্গে দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ও বোলিং কোচ হিসেবে জাহির খানের নাম ঘোষণা করা হয়। যা পুরোপুরি সারপ্রাইজ প্যাকেজ ছিল।[আরও পড়ুন:দ্রাবিড়ের জন্য এবার প্রশ্নের মুখে ধোনি-যুবরাজের ক্রিকেট ভবিষ্যৎ]

এদিকে শুরুতেই ধাক্কা। যেহেতু ভারতীয় এ দলের কোচও তিনি তাই শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যেতে পারবেন না তিনি। এই সময় রাহুল দ্রাবিড় ভারতীয় এ দলকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। ফলে শ্রীলঙ্কায় যাওয়া সম্ভব নয় তাঁর। বিসিসিআইয়ের পক্ষ থেকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়ে দেওয়া হয়েছ। পাশাপাশি এও পরিষ্কার করে দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড় আদৌ সব সফরে দলের সঙ্গে যাবেন না। যখন তাঁকে ডাকা হবে তখনই তিনি দলকে পরামর্শ দেবেন।

আসলে দায়িত্ব নিয়েই বোলিং কোচ হিসেবে জাহির খানের বদলে ইতিমধ্যেই ভরত অরুণকে চেয়েছেন রবি শাস্ত্রী। দলের হেড কোচ হওয়ার সুবাদে আসলে নিজের মত দল গুছিয়ে নিতে চাইছেন তিনি। রাহুল দ্রাবিড় নিয়ে সরাসরি কিছু অবশ্য বলেননি তিনি। কিন্তু নিজের কোচিংয়ে দ্রাবিড়ের মত হেভিওয়েটের পরামর্শ কী খুব নিতে চাইবেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। প্রশ্ন একটা থাকছেই। বিসিসিআই কর্তার সাফাই সেই জল্পনাই ফের একবার উসকে দিল।












Click it and Unblock the Notifications