দ্রাবিড়ের জন্য এবার প্রশ্নের মুখে ধোনি-যুবরাজের ক্রিকেট ভবিষ্যৎ
দ্রাবিড়ের পরামর্শে ভারত হারাতে পারে ধোনি -যুবরাজকে। কেন এরকম বলছেন দ্য ওয়াল। কী চিন্তাভাবনা কাজ করছে অনুর্ধ্ব ১৯ দলের কোচের মাথায়।
২০১৯ বিশ্বকাপের জন্য এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করুক ভারতীয় বোর্ড। সাফ কথা রাহুল দ্রাবিড়ের। ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে ফের চুক্তি নবীকরণ হয়েছে জ্যামির। তারপরই উস্কে দিয়েছেন নতুন বিতর্ক।

প্রশ্ন তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিংয়ের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে। যুবি-ধোনি প্রায় ১৫ বছর ধরে জাতীয় দলের জার্সি গায়ে পারফর্ম করে আসছেন। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুই ক্রিকেটারই পারফর্ম করেছেন। কিন্তু এটাই যথেষ্ট নয়। দ্রাবিড় যে প্রশ্ন তুলেছেন তা হয়ত প্রাথমিকভাবে কঠিন মনে হতে পারে, কিন্তু নিঃসন্দেই তা যুক্তিগ্রাহ্য। ২০১৯ -এ বিশ্বকাপ মানে এখনও প্রায় বছর দেড়েক সময় রয়েছে। ধোনি এবং যুবির বয়স তখন হবে ৩৮-র কোটায়। তখনও কি তাঁরা জাতীয় দলে জায়গা আঁকড়ে পড়ে থাকবেন, এমনটাই ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

বিসিসিআইকে দ্রাবিড়ের পরামর্শ ২০১৯ বিশ্বকাপ আসতে এখনও অনেকটা সময় আছে। ফলে রোডম্যাপটা তৈরি করে নেওয়া উচিত। দ্রাবিড় বলেছেন এখনই না হলেও অন্তত মাস ছয়েকের মধ্যে তা নিয়ে আলোচনায় করুক বোর্ড। জ্যামির মতে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে নতুন প্রতিভা তুলে আনা উচিত। এমনকী দ্রাবিড় ক্যারিবিয়ান সফরের দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। পূর্ণ শক্তির দল কেন পাঠানো হবে প্রতিটা সফরে এটাই তাঁর প্রশ্ন। ওয়ালের মতে কিছু সফরে নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া উচিত, যাতে তাঁরাও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পান।












Click it and Unblock the Notifications