IND vs ENG: শততম টেস্টের আগে কেরিয়ারের টার্নিং পয়েন্ট জানালেন অশ্বিন, ঈশানদের জন্য দিলেন বিরাট বার্তাও
কয়েকদিন আগেই আর অশ্বিন ৫০০টি টেস্ট উইকেটের রেকর্ড স্পর্শ করেছেন। আগামী বৃহস্পতিবার থেকে ধরমশালায় নামবেন শততম টেস্ট ম্যাচ খেলতে। দীর্ঘ ১৩ বছরের কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন। কেরিয়ারে উত্থান-পতনের সাক্ষী থেকেছেন। কিন্তু লড়াই ছাড়েননি। আইপিএল থেকে ভারতীয় ক্রিকেটের মঞ্চ আগমন হলেও লাল বলের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ১০০তম টেস্টের আগে কেরিয়ারের টার্নিং পয়েন্ট বেছে নিলেন অশ্বিন।
মঙ্গলবার থেকে ধরমশালা টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। এই শততম টেস্ট ম্যাচের দুই দিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তামিল এই স্পিনার। সেখানেই কেরিয়ারের টার্নিং পয়েন্ট প্রসঙ্গে অশ্বিন জানিয়েছেন, ২০১২ সালের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ তাঁকে একটি চমৎকার শিক্ষা দিয়েছিল। তাঁকে কতটা উন্নতি করতে হবে এবং নিজেকে কতটা সংশোধন করতে হবে।

অশ্বিন বলেন, "সেই সিরিজ ইংল্যান্ডের ঘরের মাঠে, যেখানে কুক এবং কেভিনরা রান করেছিলেন। সেই সিরিজটা আমার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। আমাকে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল। ৫% উন্নতি করা আমার জন্য একটি দুর্দান্ত পাঠ ছিল। আমি জানতাম যে আমার কাছে কী ছিল। সেই দিয়েই উন্নতির চেষ্টা করি।'
সম্প্রতি ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ারদের নিয়ে তীব্র বিতর্ক চলছে ভারতীয় ক্রিকেটে। রঞ্জি বা ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দিয়ে অভিযোগ উঠছে তাঁদের বিরুদ্ধে আইপিএলকে প্রাধান্য দেওয়ার। নাম না করেই রবি অশ্বিন সতীর্থদের জন্য জানালেন, "আমি মনে করি না যে আইপিএল বা সাদা বলের ক্রিকেট যা আমার টেস্ট ক্রিকেটে প্রবেশে সহায়তা করেছে। এটি আমার প্রথম শ্রেণীর ক্রিকেট এবং তারপরে আরও অনেক ভাল জিনিস যা এই পথে ঘটেছিল।'
অশ্বিন ১০০তম টেস্ট খেলার দ্বারপ্রান্তে, এই প্রসঙ্গে অশ্বিন বলেছেন যে এটি এই মুহূর্তে একটি বড় উপলক্ষের মতো শোনাচ্ছে আমার কাছে।তাঁর কথায়, "এটি একটি বড় উপলক্ষ, এটির চেহারা এবং শব্দ থেকে, শততম টেস্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমার বাবা, মা, স্ত্রী এমনকি আমার বাচ্চাদের কাছেও বেশি গুরুত্বপূর্ণ। আমার বাচ্চারা টেস্ট নিয়ে বেশি উত্তেজিত। একজন খেলোয়াড়ের যাত্রার সময় পরিবারগুলো অনেক কিছুর মধ্য দিয়ে যায়।'
অশ্বিনের সামনে অনিল কুম্বলেকে টেক্কা দিয়ে আরও একটি নজির গড়ার সুযোগ থাকছে। এরআগে ৫০০ উইকেট নিয়েছেন, ঘরের মাঠে সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি।












Click it and Unblock the Notifications