T20 World Cup: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, প্রেক্ষাগৃহেই থাকছে টি২০ বিশ্বকাপ দেখার সুযোগ
আইপিএল শেষেই টি২০ ক্রিকেটের মেগা ধামাকা। বিশ্বকাপে মজতে চলেছেন ক্রিকেট প্রেমীরা। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ভারতে হলেও টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। ফলে ভারতীয় সমর্থকদের পক্ষে বিদেশে গিয়ে খেলা দেখা অত্যন্ত কঠিন এবং খরচ সাপেক্ষ। কিন্তু ভারতীয় ক্রীড়াপ্রেমীদের সুখবর দিল পিভিআর আইনক্স। মাঠে না যেতে পারলেও স্টেডিয়ামে বসে খেলা দেখার একটা আমেজ দেশেই পেতে পারবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।
পিভিআর আইনক্স থিয়েটারে টি২০ বিশ্বকাপের নির্বাচিত ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি দর্শকদের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ম্যাচ উপভোগ করার সময় স্টেডিয়ামের মতো পরিবেশ দেবে। এই সংস্থাটি শেষ ত্রৈমাসিকে বড় ক্ষতির মুখে পড়েছে। এবার ক্ষতির হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য বিশ্বকাপকেই ব্যবহার করতে চাইছে।

যেহেতু আসন্ন টি২০ বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হচ্ছে, তাই বেশির ভাগ ভারতীয় দর্শকরাই বিদেশে গিয়ে স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন না। তবে ভারতীয় ভক্তদের জন্য সুখবর। পিভিআর আইনক্সে বসেই দেখতে পারবেন টিম ইন্ডিয়ার ম্যাচ।কিছু নির্বাচিত ম্যাচ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। আইনক্স মনে করে যে ৫০-ওভারের ফর্ম্যাটের তুলনায় টি২০ ম্যাচের সংক্ষিপ্ত সময় আরও বেশি দর্শকদের আকর্ষণ করবে।
জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।
ভারত, নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি উভয় দলের জন্য একটি উত্তেজনাপূর্ণ। এই ম্যাচটি নিউইয়র্কে অস্থায়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications