IPL 2024: রোহিতকে নিয়ে তাঁর নাম জড়িয়ে ভুল প্রচার, রেগে আগুন প্রীতি দিলেন কড়া জবাব
রোহিত শর্মা ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা কম হচ্ছে না, আইপিএল মাঝামাঝি জায়গায় চলে এলেও রোহিত শর্মাকে চর্চা অব্যাহত। যেভাবে তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে পাণ্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে তা মেনে নিতে পারেননি মুম্বই সমর্থকদের একাংশ। শোনা যাচ্ছিল রোহিত শর্মা ২০২৪ সালের আইপিএলের পর মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন ও ২০২৫ সালের মেগা নিলামে অংশ করতে পারেন।
শোনা যাচ্ছিল রোহিত লখনউ সুপার জায়ান্টসে যোগদান করতে পারেন। রোহিত ভারত অধিনায়ক, ফলে তাঁকে দলে নিতে আগ্রহী থাকবে একাধিক দল। তবে সব থেকে বেশি চর্চায় উঠে আসছে পাঞ্জাব কিংসের নাম। তার মধ্যেই ভাইরাল হয় পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার একটি মন্তব্য। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করা হয় যে প্রীতি জিন্টা বলেছেন, তিনি তাঁর দলে রোহিত শর্মাকে পেতে 'জীবন বাজি' রাখবেন। আর, সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রীতি।

সমাজ মাধ্যমে প্রীতি লিখেছেন, 'ভুয়ো খবর। যে প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে তা ভুয়ো এবং ভিত্তিহীন।রোহিতকে আমি সম্মান করি এবং ওর বড় সমর্থক। আমি কখনও কোনও সাক্ষাৎকারে ওর সঙ্গে এই আলোচনা করিনি। রোহিতকে নিয়ে এই ধরনের কোনও মন্তব্য করিনি। আমাদের দলের অধিনায়ক শিখর ধাওয়ানের প্রতিও আমার সম্মান রয়েছে। ধাওয়ানের তোটের সময় এই প্রতিবেদন প্রকাশ করা খুব নিন্ম রুচির পরিচয়।'
প্রীতি আরও লিখেছেন, 'কোনও ধরনের বৈধতা ছাড়াই কী ভাবে ভুল তথ্য ছড়িয়ে পড়ে তার একটা উদাহরণ হল এই প্রতিবেদন। গণ মাধ্যমের কাছে অনুরোধ, এই ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকুন। দলের সময় ভালো যাচ্ছে না। ম্যাচ জেতার উপরেই ফোকাস করতে চাই।'
আইপিএল নিমালের পর অধিনায়ক বদলের পথে হেঁটেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়াকে ফিরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। বর্তমানে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। তাঁর হাত থেকে নেতৃত্ব চলে যাওয়াটা খুব একটা শোভন হয়নি।
২০২৪ সালের পর ২০২৫ সালের আগে প্রতিটা দলকেই বেশিরভাগ প্লেয়ারকে ছেড়ে দিতে হবে। নিয়ম অনুযায়ী, চারজন প্লেয়ারকে ধরে রেখে বাকিদের ছেড়ে দিয়ে নিলাম থেকে দলে নিতে হবে। রোহিতের অধিনায়কত্ব এবার যাওয়ায় রোহিত শর্মাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications