IPL 2022: দুরন্ত উমরান-ভুবনেশ্বর, হায়দরাবাদের বোলিং লাইনের সামনে দাঁড়াতেই পারল না পাঞ্জাব
IPL 2022: খারাপ শুরু করেও লিভিংস্টোনের সৌজন্যে লড়াই চালানোর মতো রান তুলল পাঞ্জাব কিংস
ফের ব্যাটিং ব্যর্থতা পাঞ্জাব কিংসের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫১ রানে শেষ হয়ে গেল পাঞ্জাবের ইনিংস। লিয়াম লিভিংস্টোন না থাকলে কোনও ভাবেই ১২০ রানেরও গণ্ডি টপকাতে পারতেন না পাঞ্জাবের দলটি। একমাত্র লিভিংস্টোন ছাড়া প্রীতি জিন্টার দলের কোনও ক্রিকেটার ভরসা দিতে পারেননি ব্যাট হাতে।

পাঞ্জাবের ইনিংসের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল হায়দরাবাদের বোলারদের দখলে। উমরান মালিক এবং ভুবনেশ্বর কুমারের জু'টি তছনছ করে দেয় পাঞ্জাবের ব্যাটিং লাইনকে। একমাত্র লিয়াম লিভিংস্টোন ছাড়া কোনও ব্যাটসম্যান হায়দরাবাদের বিরুদ্ধে পাল্টা আঘাত আনতে পারেনি। ১৮১.৮১ স্ট্রাইক রেটে ৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন লিয়াম। সেখানে পাঞ্জাবের বাকি ব্যাটসম্যানদের সম্মিলিত রান ৮৭ বলে ৮৪ (স্ট্রাইক রেট ৯৬.৫৫)।

চোটের কারণে এ দিন পাঞ্জাব কিংস সার্ভিস পায়নি নিয়মিত অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালের। এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৮ রান। ময়ঙ্কের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পাওয়া প্রভসুখন সিং করেন ১৪ রান। ব্যর্থ হয়েছেন জনি বেয়ারস্ট্রো। মাত্র ১২ রানে প্যাভিলিয়নে ফেরেন এই তারকা ব্যাটসম্যান। জীতেশ শর্মা এবং শাহরুখ খান যথাক্রমে করেন ২৬ এবং ১১ রান। ১৫ বলে ১৩ রান করেন ওডেন স্মিথ। কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, বৈভব অরোরা, রাহুল চাহর- এই চার ক্রিকেটার সম্মিলিত ভাবে এক রানও যুক্ত করতে পারেননি স্কোর বোর্ডে। চাহর, অরোরা এবং অর্শদ্বীপ ০ রানে আউট হন। এক বল না খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন কাগিসো রাবাডা। যদিও অল আউট হওয়ার লজ্জা থেকে বাঁচতে পারেনি পাঞ্জাব।
এই ম্যাচে একাই চার উইকেট নেন উমরান মালিক। ৪ ওভারে একটি মেডেন সহ ২৮ রানের বিনিময়ে গুরুত্বপূর্ণ চারটি উইকেট তুলে নেন তিনি। শেষ ওভারটি মেডেন করেন জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটার। ভুবনেশ্বর কুমার দখল করেন তিনটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জগদীশন সুচিথ এবং টি নটরাজন।












Click it and Unblock the Notifications