আইপিএল ২০১৬-তে নতুন দুটি দলের অন্তর্ভুক্তি
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর : আগামী বছরের আইপিএলে নতুন দুটি দলকে খেলতে দেখা যাবে। দুটি দল হল পুনে ও রাজকোট। গড়াপেটা বিতর্কে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস সাসপেন্ড হওয়ার পরে এই দুটি দলের বদলে নতুন দুটি দলকে বেছে নেওয়া হয়েছে। [আইপিএল কেলেঙ্কারি : সাসপেন্ড চেন্নাই ও রাজস্থান]
নয়াদিল্লিতে, আইপিএল গভর্নর কমিটির বৈঠকের পরে নতুন দুই দলের নাম জানানো হয়েছে। পুনে ও রাজকোট দলটি ২০১৬-১৭ এই দুবছর আইপিএলে খেলবে।

পুনে দলের ফ্র্যাঞ্চাইজি রয়েছে রাইজিং কনসর্টোরিয়াম ও রাজকোট দলের ফ্র্যাঞ্চাইজি রয়েছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা ইনটেক্স-এর কাছে।
গড়াপেটা বিতর্কে চেন্নাই ও রাজস্থানের দলকে এবছরই অভিযুক্ত ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এরপরে আইপিএল থেকে এই দুটি দলকে দুই বছরের জন্য সাসপেন্ড ঘোষণা করা হয়। ২০১৮ সালে এই দুটি দলের সাসপেনশন উঠবে।
এই সংক্রান্ত আরও খবর পড়ুন :












Click it and Unblock the Notifications