আইপিএল কেলেঙ্কারি : সাসপেন্ড চেন্নাই ও রাজস্থান
নয়াদিল্লি, ১৪ জুলাই : ভারতীয় ক্রিকেটে ফের বড় ধাক্কা। ফের একবার ম্যাচ গড়াপেটার স্মৃতি ফিরে এল ভারতীয় ক্রিকেটে। আইপিএল কেলেঙ্কারির ধাক্কায় ২ বছরের জন্য সাসপেন্ড করা হল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দলকে।
এদিন আইপিএল কেলেঙ্কারিতে সাজা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন বিচারপতি আরএম লোধা জানান, ক্রিকেটকে কলুষিত করার জন্য আজীবন নির্বাসিত করা হল চেন্নাই সুপার কিংসের 'টিম প্রিন্সিপাল' গুরুনাথ মাইয়াপ্পন ও রাজস্থান রয়্য়ালস দলের মালিক রাজ কুন্দ্রাকে।

তবে সবচেয়ে বড় ধাক্কা দিয়ে তারপরই বিচারপতি লোধা জানান, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে ২ বছরের জন্য আইপিএল থেকে সাসপেন্ড করা হল।
সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, তবে দুই সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের উপরে কোনও নিষেধাজ্ঞা নেই। সম্ভব হলে তাঁরা অন্য দলে খেলতেই পারে। সেই সম্ভাবনার পথ খোলা রয়েছে।












Click it and Unblock the Notifications