ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ অনেকটা এমন হতে পারে
ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ অনেকটা এমন হতে পারে
শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে ভারত সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে জো রুট শিবির। তার আগে ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

ওপেনে বার্নস ও সিবলে
শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে সফল হওয়া ররি বার্নস ও ডম সিবলে জুটিকে ভারতের বিরুদ্ধেও ইনিংস শুরু করার দায়িত্ব দিতে পারে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। একদম অন্য পরিবেশে ভারতীয় পিচে দুই ব্যাটসম্যানকে কঠিন পরীক্ষা দিতে হতে পারে।

মিডল অর্ডার
শ্রীলঙ্কার মতোই ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগের মিডল অর্ডারকে সামাল দেবেন ক্রমান্বয়ে জ্যাক ক্রাওলে, অধিনায়ক জো রুট ও উইকেটরক্ষক জস বাটলার।

অল রাউন্ডার
ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশে থাকতে পারেন মইন আলি। শ্রীলঙ্কা সফরে না থাকা বেন স্টোকসকেও অন্তর্ভূক্ত করা হতে পারে স্কোয়াডে।

বোলিং বিভাগ
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের বোলিং বিভাগকে শক্তিশালী করতে ডম বেস, জোফ্রা আর্চার, জিমি অ্যান্ডারসন ও জ্যাক লিচকে খেলানো হতে পারে।

এক নজরে ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ
ররি বার্নস, ডম সিবলে, জ্যাক ক্রাওলে, জো রুট (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), মইন আলি, বেন স্টোকস, ডম বেস, জোফ্রা আর্চার, জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচ।












Click it and Unblock the Notifications