Prithvi Shaw: কঠিন সময়ে আবেগতাড়িত পোস্ট পৃথ্বীর, বন্ধুর জন্য বিশেষ বার্তা সচিন পুত্রের

আইপিএলে ব্যাট হাতে একেবারেই সাফল্য পাননি, ফর্মে ফিরতে কাউন্টি ক্রিকেটে নাম লিখিয়েছিলেন পৃথ্বী শ। ব্যাট হাতে ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু ভাগ্য সঙ্গ দিল না, চোটের কবলে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ভারতীয় এই তরুণ ক্রিকেটার। হাঁটুতে গুরুতর চোট পাওয়ায় আপাতত কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে পৃথ্বীকে। কঠিন সময়ে সোশ্যা‌ল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন পৃথ্বি।

হাঁটুতে চোটের জন্য আপাতত বিশ্রামে রয়েছেন পৃথ্বী। তবে হাঁটা তলা যে শুরু করেছেন তার প্রমাণ দিলেন সোশ্যাল মিডিয়ায়। সমাজ মাধ্যমে নিজের পায়ের একটি ছবি পোস্ট করেন। একইসঙ্গে ক্যাপশনে লেখেন, 'আপনি যখন জীবনে পা বাড়াবেন তখন মানুষ হাত বাড়িয়ে দেয়, এবং যখন আপনি এক ধাপ থেকে নেমে যান তখন সবসময় হাত ছেড়ে দেয়।'

পৃথ্বি

পৃথ্বী শ-র বন্ধু হিসাবেই পরিচিত সচিন পুত্র। বন্ধুরক কঠিন সময়ে বার্তা দিয়েছেন অর্জুন তেন্ডুলকরও। নিজের ইনস্টাগ্রামে পৃথ্বির সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সচিন পুত্র। সেখানে অজরউন লিখেছেন, 'দৃঢ় থাকো বন্ধু... তোমার দ্রুত আরোগ্য কামনা করি।' এই পোস্টের পরে অনেকেই অর্জুন ও পৃথ্বীর বন্ধুত্বের কথা বলেছেন। অর্জুনের পোস্ট করা ছবিতেও দুই তারকার বন্ধুত্বের গভীরতাকে বোঝাচ্ছে।


চলতি অগস্টে কাউন্টি ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন পৃথ্বী শ। নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ান ডে কাপ টুর্নামেন্টে তিনি চারটি ইনিংসে করেছিলেন ৪২৯ রান করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ডারহামের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান পৃথ্বী শ। ওই চোটই তাঁকে ২২ গজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। জানা গিয়েছিল, লিগামেন্টে চোট পেয়েছেন পৃথ্বী। আর এই চোটের কারণে তাঁকে আগামী ২ মাস মাঠের বাইরে থাকতে হবে।


আইপিএলে ব্যর্থ হওয়ার পর নর্থাম্পটনশায়ারের হয়ে খেলে ফর্মে ফিরছিলেন পৃথ্বী। কিন্তু হঠাৎ করে পাওয়া চোট সেই ছন্দটি নষ্ট করে দিল। নর্থাম্পটনশায়ারের কোচ জন সেডলার বলেন, "অল্প কয়েক দিনের জন্য খেলতে এসেই দলের হয়ে বড় ভূমিকা নেয় পৃথ্বী। আমাদের দুর্ভাগ্য যে, বাকি প্রতিযোগিতায় ওকে পাব না। পৃথ্বী খুব ভাল মানুষ।

পৃথ্বি

২০১৮ সালে পৃথ্বী শ তাঁর আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। তারপর থেকে, তিনি ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে মাঠের বাইরেও বার বার বিতর্কে জড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+