প্রিভিউ: ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ সেমিফাইনাল
সিডনি, ২৫ মার্চ : একটার পর একটা ম্যাচে বিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে পৌছেছে ভারত। টানা সাত ম্যাচে জিতে ভারতীয় দলের আত্মবিশ্বাসও তুঙ্গে। তবে এটাও ঠিক, আগামীকাল সিডনির মাঠে বিশ্বকাপ টুর্নামেন্টের সবচেয়ে কঠিন লড়াইয়ের জন্য মাঠে নামতে চলেছে ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
আগামীকালের ম্যাচ নিয়ে যে উত্তেজনা চরমে তা বলার অপেক্ষা রাখে না। ভারত-পাকিস্তান ম্যাচের থেকে কোনও অংশে কম যাচ্ছে না ভারত অস্ট্রেলিয়া ম্যাচের উন্মাদনা। লড়াই এখন ছত্রে ছত্রে, ভারতের ব্যাটিং বনাম অস্ট্রেলিয়ার ব্যাটিং, ভারতের ফিল্ডিং বনাম অস্ট্রেলিয়ার ফিল্ডিং, এমনকী এখন লড়াই ভারতীয় বোলিং বনাম অস্ট্রেলিয়ার বোলিংয়েও।

মূল যুদ্ধের পাশাপাশি আরও কয়েকটি প্রতিদ্বন্দ্বীতা হতে চলছে আগামী দিনের ম্যাচে। লড়াইটা হতে পারে আর অশ্বিনের ক্যারাম বলের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের আড়ম্বরপূর্ণ বিস্ফোরক বোলিংয়ের।
কিংবা ডেভিড ওয়ার্নারের হিংস্র আক্রমণের বিরুদ্ধে মহম্মদ শামির মাপা বোলিং, বা মাইকেল ক্লার্কের অভিজ্ঞতার সঙ্গে লড়াই রবীন্দ্র জাদেজার নিয়ন্ত্রিত খেলা। আর সবশেষে অবশ্যই ভুললে চলবে না মাইকেল স্টার্কের চতুর ব্যাটিংয়ের বিপরীতে বিরাট কোহলির বিচক্ষণ ব্যাটিং।
সবার নজর রয়েছে কোহলির দিকে। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পর থেকে একটা ম্যাচেও পঞ্চাশের বেশি রান করতে পারেননি কোহলি। তবে, বড় খেলায় বিরাট আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় একটা ম্যাচেও জিততে পারেনি ভারত
চলতি টুর্নামেন্টে ভারতের ফর্ম প্রশ্নাতীত। তবে অস্ট্রেলিয়ার মাঠে ভারতের পারফরম্যান্স দেখতে গেলে দুধরণের ফরম্যাটে একটাও ম্যাচ ভারত জিততে পারেনি। এমনকী এই মেগা ইভেন্টের ৪৩ দিন আগে হওয়া ওয়ার্ম আপ ম্যাচেও নয়।
এই ম্যাচগুলির মধ্যে রয়েছে ৪টি টেস্ট, যার মধ্যে ২ টি জিতেছে অস্ট্রেলিয়াই। ত্রিদেশীয় সিরিজের ২টি একদিনের ম্যাচ এবং বিশ্বকাপের আগের ওয়ার্ম আপ ম্যাচ।
তবে ভারতের এই মূহূর্তের অবস্থা ব্যাখ্যা করতে গেলে বলা যায় ভারতের পারফরম্যান্সকে দুটি পর্যায়ে ভাগ করে নেওয়া ভাল। প্রথমটি হল প্রাক বিশ্বকাপ পর্ব, আর একটি বিশ্বকাপ পর্ব। প্রথম পর্বে যতই চেষ্টা করুক না কেন ভারত সবকিছুই যেন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। তবে বিশ্বকাপ পর্বে পরিকল্পনা মাফিকই চলছে ভারতের ফর্ম। পরিস্থিতিও ভারতের অনুকুলে।

পিচ নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া
ভারতের বোলিং দলের দুর্বলতা বলা হলেও এখন বোলিংই মেন ইন ব্লু-এর শক্তি হয়ে উঠছে ক্রমশ। এই টুর্নামেন্টে শামি নিয়েছেন ১৭টি উইকেট, উমেশ যাদব নিয়েছেন ১৪টি উইকেট, মোহিত শর্মার ১১টি উইকেট। আর সবচেয়ে বড় কথা হল, ৭টি ম্যাচেই বিপক্ষকে অলআউট করেছে ভারত।
অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সিডনির পিচে খেলা যা তাঁদের পছন্দ অনুরূপ হয়নি হয়তো। পিচ নীচু ও ধীর প্রকৃতির। কোয়ার্টার ফাইনালে ঠিক যে পিচে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারিয়েছিল অনেকটা সেরকমেরই। সেই পিচে ইমরান তাহির ও জেপি দুমিনি যথাক্রমে ৪টি ও ৩টি উইকেট নিয়েছিলেন।
যদিও ভারতীয় শিবিরে এখনও পর্যন্ত পেসারদেরই জয়জয়কার, বৃহস্পতিবারের ম্যাচ কিছুটা ভারতের দিকেই ঝুঁকে আছে বলা যেতে পারে। আর তার অন্যতম কারণ হলেন আশ্বিন এবং রাজেন্দ্র জাদেজা। বিশেষত আশ্বিনের দুসরা, ড্রিফটার অজি ব্যাটসম্যানদের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।
সিডনির পিচের যা গতি প্রকৃতি, তাতে অশ্বিন ও জাদেজা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। একইভাবে ধীরগতির পিচে বিশেষজ্ঞ স্পিনার না থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে অস্ট্রেলিয়া।

স্টিভ স্মিথ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর
স্টিভ স্মিথ নিজের ফুটওয়ার্কের জন্য জনপ্রিয়। ভারতের স্পিন মোকাবিলায় কীভাবে স্টিভ স্মিথ নিজের ফুটওয়ার্ক ব্যবহার করেন তা এদিন খুব গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড দলের অধিনায়ক মাইকেল ভওগন সহ ক্রিকেট বিশেষজ্ঞদের সিংহভাগই মনে করছেন যে দল টসে জিতবে তার যে কোনও অবস্থাতেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত।
ভারতের ব্যাটিং ফর্মও ভাল। দলের প্রথম সারির ব্য়াটসম্যানদের মধ্যে কেউ না কেউ বড় রান পেয়েছেন প্রত্যেকটি ম্যাচেই।
শিখর ধাওয়ান গত সাত ম্যাচ মিলেয়ে ৩৬৭ রান করেছেন। তবে বাঁহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে খুব একটা সুবিধে হবে না বৃহস্পতিবারের ম্যাচ।
কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত সেভাবে সাফল্য না পেলেও কোয়ার্টার ফাইনালে ১৩৭ রান করার পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে রোহিতের। যা ভারতের পক্ষে অবশ্যই সুখবর। ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৮ রানের ঝোড়ে ইনিংস খেলেছেন রোহিত, যা বাড়তি মনোবল জোগাবে রোহিতকে।

দল
ভারত : এম এস ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, আর আশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহিত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, অক্ষর পটেল, আম্বতি রায়াদু, স্টুয়ার্ট বিনি
অস্ট্রেলিয়া : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, ডেভিড ওয়ার্নার, আরোন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, ব্র্যাড হাডিন, গ্লেন ম্যাক্সওয়েল,মিচেল মার্শ, জেমস ফকনর, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হেজলউড, প্যাট কিউমিনস, জেভিয়ার ডোহার্তি
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications