T20 World Cup: 'অসাধারণ অধিনায়কত্ব', সরাসরি বিরাট-রোহিতদের ফোন করে বললেন প্রধানমন্ত্রী মোদী

বিদেশের মাটিতে ভারতের টি-২০ ওয়ার্ল্ড কাপ জয়। ১৭ বছর পর কাপ ফিরছে ভারতে। মেন ইন ব্লুকে সরাসরি ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোহিত শর্মাকে ফোন করে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

তিনি রোহিত শর্মাকে ফোন করে বলেছেন অসাধারণ অধিনায়কত্ব করেছেন তিনি। দলের অন্য ক্রিকেটারদের সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। বারবা়ডোজে ভারতের ঐতিহাসিক জয়। ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ ওয়ার্ল্ড কাপ ঘরে এনেছে ভারতীয় ক্রিকেট টিম।

T20 World Cup

শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই করেছে ভারতীয় ক্রিকেটাররা। বিরাহট কোহলির ৫৯ বলে ৭৬ রান জয় এনে দিয়েছে বলা যায়। ২টি ছয় এবং ৬টি চার মেরেছেন বিরাট। বিরাটের এই ফর্মে ফেরার জেরেই ভারতের হাতে কাপ বলে মনে করা হচ্ছে। ১৭ বছর পর ফের টি-২০ ওয়ার্ল্ড কাপে ভারতের জয়। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিরাট।

জয়ের পর কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিত শর্মা। টি২০ ওয়ার্ল্ড কাপ ঘরে আনার পর বিরাট এবং রোহিত দুজনেই টি ২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। অন্যদিকে ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়েরও এটি ছিল শেষ টি ২০ ওয়ার্ল্ড কাপ। কাজেই তিন জনের কাছেই এই ম্যাচটি ছিল মরণ বাঁচন লড়াই। তাতে জয় হয়েছে ভারতেরই।

রাতেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীও অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে।

সকালে সরাসরি অধিনায়ক রোহিত শর্মাকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদী। ফোনে রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন 'Splendid Captency '। সেই সঙ্গে বিরাট কোহলির দুর্ধর্ষ ৭৬ রানেরও প্রশংসা করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটে দুই তারকার অবদান নিয়েও কথা বলেন মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হার্দিক পান্ডিয়ার বোলিংয়েরও প্রশংসা করেছেন। হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরার বোলিয়ের দাপটে অনেকটাই কাহিল হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে সূর্য কুমার যাদবের ক্যাচ নিয়েও কথা বলেন মোদী। ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের কোচ রাহুল দ্রাবি়ড়ের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণের প্রশংসা করেছেন তিনি। রাহুল দ্রাবিড়কে ফোনে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+