ইন্দোরের পিচকে খারাপ বলল আইসিসি, মুখ পোড়ার পর কোন পদক্ষেপ করতে পারে বিসিসিআই?
ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের উইকেটকে খারাপ বলে চিহ্নিত করল আইসিসি। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বিসিসিআইয়ের কাছে রয়েছে ১৪ দিন সময়।
ইন্দোর টেস্টের ফয়সালা হতে পুরো সাতটি সেশনও লাগেনি। নাগপুর ও দিল্লি টেস্টে হারার পর হোলকার স্টেডিয়ামে ভারতকে ৯ উইকেটে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিন থেকেই চর্চায় ছিল এখানকার উইকেট। আইসিসিও এবার হোলকার স্টেডিয়ামের পিচকে খারাপ বা 'পুওর' ক্যাটেগরিতে ফেলল। স্বাভাবিকভাবেই মুখ পুড়ল বিসিসিআইয়ের।

ইন্দোরে স্পিনারদের দাপট
ভারত টেস্টের ইন্দোর টেস্টে ১০৯ রানে অল আউট হয়ে গিয়েছিল। মধ্যাহ্নভোজের বিরতির আগেই পড়েছিল ৭ উইকেট। এরপর কিউরেটরকে নিয়ে পিচের কাছাকাছি চলে গিয়েছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। তাঁর হাবেভাবে স্পষ্ট ছিল উইকেট দেখে তিনি খুশি নন। প্রথম দিন ১৪টি ও দ্বিতীয় দিন ১৬টি উইকেটের পতন হয়। সিংহভাগ উইকেটই পেয়েছেন স্পিনাররা। মোট ৩১টি উইকেট পড়েছে। যার মধ্যে তিনটি পান ভারতীয় পেসার উমেশ যাদব ও অস্ট্রেলিয়ার পেসার একটি উইকেট দখল করেন। মহম্মদ সিরাজ রান আউট হন। বাকি সব উইকেটই গিয়েছে স্পিনারদের ঝুলিতে। একাই ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নাথান লিয়ঁ।

'পুওর' পিচ
আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রিপোর্টের ভিত্তিতেই হোলকার স্টেডিয়ামের পাশে বসল তিনটি ডিমেরিট পয়েন্ট। বিসিসিআই এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানাতেই পারে। তবে ১৪ দিনের মধ্যে সেই আবেদন করতে হবে। ৫ বছরের সময়সীমার মধ্যে কোনও স্টেডিয়াম যদি ৫টি ডিমেরিট পয়েন্ট পায়, তবে সেখানে এক বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না। ধরমশালা টেস্ট আয়োজনের অনুপযুক্ত বলে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট সরিয়ে আনা হয়েছিল ইন্দোরে। ভারতের পছন্দসই উইকেট বানাতে গিয়েই বাড়ল বিপদ। কোনও কোনও মহল থেকে ভাসানোর চেষ্টা হচ্ছে, পিচ তৈরির পর্যাপ্ত সময় মেলেনি। যদিও তা যে স্রেফ কথার কথা তা বুঝতে খুব একটা বেগ পেতে হয় না।

মুখ পুড়ল বিসিসিআইয়ের
ক্রিস ব্রড তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, প্রথম দিন থেকেই পিচ খুব শুষ্ক ছিল। ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য বজায়ের পক্ষে তা যথেষ্ট ছিল না। শুরু থেকেই স্পিনাররা সহায়তা পেয়েছেন। পঞ্চম বল থেকেই পিচ ভাঙতে থাকে। পরে তা আরও বাড়তে থাকে। সামান্য কিংবা একেবারেই সিম মুভমেন্ট ছিল না। অসমান বাউন্সের সমস্যা ছিল আগাগোড়াই। উল্লেখ্য, বিসিসিআই ১৩ ফেব্রুয়ারি জানিয়েছিল তৃতীয় টেস্ট ইন্দোরে হবে। কিন্তু দুই সপ্তাহ সময় পেয়েও টেস্ট ক্রিকেটের পক্ষে আদর্শ উইকেট বানানো যায়নি অথবা তেমন উইকেট তৈরির প্রচেষ্টাই হয়নি ভারতকে হোম অ্যাডভান্টেজ দিতে। যদিও শেষ অবধি তা ব্যুমেরাং হয়েছে।

৬ বছর পর ফের শাস্তি
রোহিত শর্মা জানিয়েছেন, দলের শক্তি অনুযায়ী তাঁরা এমন উইকেটেই খেলতে পছন্দ করেন। অস্ট্রেলিয়াকে এই টেস্টে নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথ বলেন, আমিও পাটা উইকেটের চেয়ে এই ধরনের উইকেটে খেলা উপভোগ করি। পাটা উইকেটে খেলা একটা সময় বোরিং মনে হয়। এই ধরনের উইকেটে সব সময়ই কিছু না কিছু হয়। রান তোলার জন্য লড়াই চালাতে হয়। ভাগ্যের সহায়তাও দরকার পড়ে। এর আগে, ২০১৭ সালে পুনে টেস্টের পিচকে আইসিসি পুওর আখ্যা দিয়েছিল। সেই টেস্টেও ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। ঘূর্ণি উইকেটে ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। চলতি সিরিজের আগের দুটি টেস্টের উইকেটকে অ্যাভারেজ তকমা দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications