IPL 2024, PBKS vs GT: পাঞ্জাবের ডেরায় এসে জয় পেল গুজরাত, প্লে-অফ কঠিন হল প্রীতির দলের
রবিবাসরীয় আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্সের। এই ম্যাচ গুজরাতের কাছে বদলার ম্যাচ। কারণ প্রথম পর্বের ম্যাচে আমেদাবাদে ১ বল বাকি থাকতে গুজরাত টাইটান্সকে হারিয়েছিল পাঞ্জাব কিংস। এই ম্যাচ দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। কারণ প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে দুই দলকেই জয় পেতে হবে। পাঞ্জাব-গুজরাত ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

PBKS vs GT: জয় পেল গুজরাত
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন স্যাম কারান , প্রভসিমরণ সিং।কিন্তু দুই ওপেনার বড় রান তুলতে পারলেন না। এমনকি পাঞ্জাব দলের মিডল অর্ডারও পুরোপুরি ব্যর্থ হল। ফলে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪২ রান তুলল পাঞ্জাব।সাই কিশোর। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ২ উইকেট নেন আফগান স্পিনার নুর আহমেদ। একটি উইকেট নেন রশিদ খান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাতেরও। দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল কেউ বড় রান পেলেন না। রাহুল তেওটিয়ার ব্যাটে ৩ উইকেটে জয় পেল গুজরাত।
PBKS vs GT: জয়ের জন্য গুজরাতের লক্ষ্য ১৪৩
মুলানপুরে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন স্যাম কারান , প্রভসিমরণ সিং। ওপেনিংা জুটিতে উঠে ৫২ রান। ২১ বলে ৩৫ রনা করে মোহিত শর্মার বলে আউট হলেন প্রভসিমরণ সিং। তিন নম্বরে নেমে বড় রান করতে ব্যর্থ হলেন রাইলি রুসো। ৯ রান করেই নূর আহমেদের বলে আউট হলেন রাইলি রুসো।অধিনায়ক স্যামের সংগ্রহ ২০।রশিদ খানের বলেই ফিরলেন পাঞ্জাব অধিনায়ক।
এই ম্যাচে পাঞ্জাব দলের মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হল। লিয়াম লিভিংস্টোন(১৩), শশাঙ্ক সিং(৬), জিতেশ শর্মা (৬), আশুতোষ শর্মা(৩) কেউই রান পেলেন না। ফলে বড় রান উঠল না স্কোরবোর্ডে। শেষ দিকে হরপ্রীত ব্রারের লড়াকু ২৯ মান রাখল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪২ রান তুলল পাঞ্জাব। গুজরাতের বোলারদের মধ্যে সাই কিশোর ৪ উইকেট নিলেন, দুটি করে উইকেট নিলেন মোহিত শর্মা ও নূর আহমেদ।
PBKS vs GT: দুই দলের প্রথম একাদশ
গুজরাত টাইটান্সের দল- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল (অধিনায়ক),ডেভিড মিলার, আজমাতুল্লাহ ওমরজাই , শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, সাই কিশোর, নূর আহমেদ, সন্দীপ ওয়ারিওর
পাঞ্জাব কিংসের দল- স্যাম কারান (অধিনায়ক), প্রভসিমরণ সিং, রাইলি রুসো, লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং।
PBKS vs GT: টসে জিতে ব্যাটিং নিল পাঞ্জাব
আইপিএলে মুখোমুখি হয়েছে পাঞ্জাব এবং গুজরাত। গুজরাতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব কিংস। এই ম্যাচেও ধাওয়ান খেলতে পারছেন না। ফলে পাঞ্জাব তাদের একাদশ অপরিবর্তিত রাখে। গুজরাত দলে একটি পরিবর্তন হয়েছে। এই ম্যাচে আবার গুজরাত অধিনায়ক শুভমান গিল খেলতে নামবেন তাঁর ঘরের দলের বিরুদ্ধে। কারণ তিনি পাঞ্জাবের ভূমিপুত্র। সেই দলের বিরুদ্ধেই খেলতে নামবেন।অধিনায়ক শুভমান গিল গত মরশুমে ব্যাট হাতে নায়ক হয়ে উঠেছিলেন। গত বারের আইপিএলে তিনটি সেঞ্চুরি সর্বাধিক রান ছিল গিলের দখলে। এ বার নেতৃত্বের বাড়তি চাপেই কি ব্যাটিংয়ে সমস্যায় পড়ছেন? এখনও পর্যন্ত সেভাবে ব্যাট হাতে সফল হতে পারেননি গিল। তার উপর গুজরাতের ওপেনিং জুটিও ফ্লপ।
চলতি আইপিএলের প্রথম পর্বের ম্যাচে আমেদাবাদে ১ বল বাকি থাকতে গুজরাত টাইটান্সকে হারিয়েছিল পাঞ্জাব কিংস। সেই ম্যাচে শুভমান গিল ৪৮ বলে অপরাজিত ৮৯ রান করলেও পাঞ্জাবে শশাঙ্ক সিংয়ের অপরাজিত ৬১ ও আশুতোষ শর্মার ১৭ বলে ৩১ রানের ইনিংস প্রীতির দল জয় সুনিশ্চিত করে।
সাত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে পাঞ্জাব। গুজরাত আট নম্বরে। তাদের পয়েন্ট সাত ম্যাচে ৬। রবিবার গুজরাতকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় তাদের ধরে ফেলবে পঞ্জাব। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছিলেন ধাওয়ান। সেই চোট সারিয়ে ধাওয়ান অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন পাঞ্জাব অধিনায়ক। যদিও এই ম্যাচে খেলতে পারছেন না ধাওয়ান।












Click it and Unblock the Notifications