Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Payal Ghosh: ইরফান ছিলেন প্রেমিক, গম্ভীর দিতেন মিসড কল, শামিকে বিয়ের প্রস্তাব দেওয়া অভিনেত্রী শোরগোল ফেললেন

একদিনের বিশ্বকাপ চলাকালীন মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও এতদিন সেভাবে প্রচারের আলোয় আসেননি পায়েল। বিশ্বকাপ পর্ব অতীত, কিন্তু শামিকে বিয়ের প্রস্তাব দিয়েই শুধু খান্ত থাকলে‌ন না, এবার বাঙালি অভিনেত্রী নাম জড়ালেন গৌতম গম্ভীর এবং ইরফান পাঠানের। সমাজমাধ্যম এক্স-এ মন্তব্য করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন পায়েল।

অভিনেত্রী-রাজনীতিবিদ দাবি করেছেন , ইরফান পাঠানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সোশ্যাল সাইটে পাঠানের সঙ্গে পুরানো দিনের একটি ছবিও পোস্ট করেছেন পায়েল। কিন্তু কোনও কারণে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে ভাঙন ধরে তাঁর। কিন্তু সেই সম্পর্ক আর পরবর্তীকাল জোড়া লাগেনি, এই আঘাতে শরীর খারাপ হয়ে গিয়েছিল পায়েলের। এখানেই শেষ নয় পায়েল নােম জড়িয়েছেন গৌতম গম্ভীরেরও।

Payal Ghosh

নিজের এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে পায়েল লেখেন, জীবনে একমাত্র ইরফান পাঠানকেই ভালোবেসে ছিলাম। এরপর আর কাউকে ভালবাসেনি। সম্পর্ক ভাঙার পর আমি কয়েক বছর অসুস্থ হয়ে পড়েছিলাম। কোনও কাজ করতে পারেনি।'

একইসঙ্গে পায়েল লিখেছেন, আমি ২০১১ সাল থেকে পাঁচ বছর ইরফান পাঠানকে ডেট করেছি এবং তারপরে সবকিছু শেষ হয়ে গেছে। গৌতম গম্ভীর এবং অক্ষয় কুমার আমাকে পছন্দ করতেন। কিন্তু আমি শুধু ইরফানকে ভালবাসতাম। তাঁকে ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আমি ইরফানকে সব কিছু বলতাম এবং এমনকি গৌতম গম্ভীরের কাছ থেকে পাওয়া মিসড কলগুলোও তাকে দেখাতাম।'

এখানেই থেমে না থেকে পায়েলও আর লিখেছেন, 'ইরফান গম্ভীরের বিষয়টি ভালো করেই জানত, কারণে সে আমার ফোন খতিয়ে দেখত। এমনকি তাঁর ভাই ইউসুফ পাঠান, হার্দিক পাণ্ডিয়া এবং ক্রুনাল পাণ্ডিয়ার সামনে আমাদের সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন ইরফান। আমি একটি ঘরোয়া ম্যাচ চলাকালীন পুনেতে যাই ইরফানের সঙ্গে দেখা করতে । অক্ষয় কুমার কখনও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি একজন বড় তারকা। তার জন্য আমি সবসময় তাঁকে সম্মান করি।’

নভেম্বর মাসের শুরুতেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন পায়েল। লিখেছিলেন, 'শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।' তাঁর এই পোস্ট রীতিমতো আলোড়ন ফেলে দেন। এতদিন খুব একটা নাম শোনা যায়নি পায়েল ঘোষের। হঠাত করেই তাঁর একটা পোস্ট তাঁকে প্রচারের আলোয় নিয়ে এসেছে।

পায়েলের অভিনয়ের শুরুটা হয় দক্ষিণা সিনেমাতেই। দক্ষিণ ভারতের একাধিক সিনেমায়- প্রয়ানাম, মিস্টার রাস্কেল, ওসারাভেললি, বর্ষাধারে-তে। বলিউডি সিনেমায় আত্মপ্রকাশ ঘটে বিবেক অগ্নিহোত্রীর ফ্রিডম-এর মাধ্যমে। এরপর বলিউডে বেশ কিছু ছবি করছেন পায়েল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+