দক্ষিণাঞ্চলকে উড়িয়ে দলীপ ট্রফি জিতল মধ্যাঞ্চল, দুই স্পিনারের প্রশংসায় পঞ্চমুখ পাটীদার

দলীপ ট্রফি জিতল মধ্যাঞ্চল। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে রজত পাটীদাররা ফাইনালে ৬ উইকেটে পরাস্ত করলেন দক্ষিণাঞ্চলকে।

ম্যাচের সেরা হয়েছেন যশ রাঠোর। তিনি প্রথম ইনিংসে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন। টুর্নামেন্টের সেরার পুরস্কারটি পেয়েছেন সারাংশ জৈন। ব্যাট হাতে ১৩৬ রান করার পাশাপাশি তিনি ১৬টি উইকেট দখল করেছেন।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল মধ্যাঞ্চল। মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল ১৪৯ রানে গুটিয়ে গিয়েছিল। কুমার কার্তিকেয় চারটি ও সারাংশ জৈন পাঁচ উইকেট নেন। মধ্যাঞ্চল প্রথম ইনিংসে তোলে ৫১১ রান। যশ রাঠোর ১৯৪ ও অধিনায়ক রজত পাটীদার ১০১ রান করেন। সারাংশ করেন ৬৯। গুরজাপনীত সিং ও অঙ্কিত শর্মা পান ৪টি করে উইকেট।

এরপর অঙ্কিত শর্মার ৯৯, সি আন্দ্রে সিদ্ধার্থের অপরাজিত ৮৪ ও রবিচন্দ্রন স্মরণের ৬৭ রানে ভর করে ৪২৬ রান তোলে দক্ষিণাঞ্চল। কুমার কার্তিকেয় ৪টি ও সারাংশ জৈন তিনটি উইকেট নেন। এই দুই স্পিনার ২০টির মধ্যে ১৬টি উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। ৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে আজ ২০.৩ ওভারে চার উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় মধ্যাঞ্চল। গুরজাপনীত ও অঙ্কিত পান ২টি করে উইকেট।

কোয়ার্টার ফাইনালে উত্তর-পূর্বাঞ্চল ও সেমিফাইনালে পশ্চিমাঞ্চলকে হারিয়েছিল মধ্যাঞ্চল। পাটীদার সারাংশ ও কার্তিকেয়র প্রশংসা করে বলেন, এঁরা দুজনে মধ্যপ্রদেশের হয়েও অনেক ম্যাচ খেলেছেন। এখানে যা উইকেট ছিল তাতে এই দুই স্পিনারকে খেলা সহজ ছিল না। ব্যাটিংয়ের পক্ষেও উইকেট ভালো ছিল। তা সত্ত্বেও যেভাবে বোলাররা দাপট দেখিয়ে জয় নিশ্চিত করেছেন তা খুব ইতিবাচক দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+