Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অতিরিক্ত সুবিধা পাচ্ছে ভারত! রোহিতদের নিয়ে বিস্ফোরক দাবি কামিন্সের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মুখ্য আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ডেরা দুবাই। গ্রুপ পর্ব সহ সেমিফাইনাল এমনকি ভারত ফাইনালে উঠলেও দুবাইতেই খেলা হবে। ভারতের একই মাঠে খেলা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

চোটের জন্য আইসিসির মেগা ইভেন্ট খেলতে পারছেন না কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে তাঁর পুরো নজর আছে তা বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একই মাঠে খেলার জন্য যে বিশেষ সুবিধা পাচ্ছে তা নিয়ে সরব হলেন অস্ট্রেলিয়ান তারকা। যা নতুন বিতর্ক উস্কে দিল।

Champions Tro

চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ রোহিতরা খেলবেন দুবাইয়ে। এখনও পর্যন্ত ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে এবং জয় পেয়েছে প্যাট কামিন্স মনে করছেন, একই ভেন্যুতে খেলার সুযোগ পাওয়াটা ভারতের জন্য বিরাট সুবিধার। ভারত বাদ দিলে অন্য দলগুলিকে একাধিক ভেন্যুতে খেলতে হচ্ছে। ভারতই একমাত্র দল একটি মাঠেই গোটা টুর্নামেন্টের সব ম্যাচ খেলতে হচ্ছে। ফলে আলাদাভাবে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে না ভারতকে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্স বলেছেন, শেষ পর্যন্ত যে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এতে আমি খুশি। কিন্তু এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে ভারত এই প্রতিযোগিতায় অতিরিক্ত সুবিধা পাচ্ছে। একই মাঠে খেলাটা যে কোনও দলের কাছেই প্লাস পয়েন্ট । এমনিই ভারত খুবই শক্তিশালী, সেই সঙ্গে তাদের মাঠ পরিবর্তন করতে হচ্ছে না। এটাই ভারতীয় দলকে বাকিদের থেকে এগিয়ে দিচ্ছে।

চোটের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারলেও আইপিএলের আগে শারীরিক ভাবেও সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন কামিন্স। শুক্রবার অজি তারকা বলেছেন,পরিবারের সঙ্গে দারুণ দিন কাটাচ্ছি। এখন অনুশীলনের ব্যস্ততা নেই। কোনও সফরে যেতে হচ্ছে না। অন্য বাড়িতে সকলের সঙ্গে থাকতে পারাটাও একটা পাওয়া। বলা যায় ভালই সময় কাটছে।

ইতিমধ্যেই টিম ইন্ডিয়া সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। সোমবার বাংলাদেশ হারতেই একদিকে ভারতের সেমির স্থান নিশ্চিত হয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে জিতে ২ ম্যাচে চার পয়েন্ট এবং প্লাস ০.৮৬৩ রান রেট নিয়ে গ্রুপ এ তে এক নম্বরে আছে নিউজিল্যান্ড। ভারত এখন দ্বিতীয়স্থানে। ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট এবং প্লাস ০.৬৪৭ রান রেট নিয়ে ২ নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+