পাণ্ডিয়া-রাহুলকে পাঠানো হল নোটিশ! আইপিএল ম্যাচের আগেই মুখোমুখির সম্ভাবনা
বিসিবিআই-এর ন্যায়পাল অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈন, চ্যাট শোতে বিতর্কিত মন্তব্যের মামলায় হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুলকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আইপিএল-এর ভরা বাজারেই কফি উইদ করণ টকশোতে হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুলের আপত্তিকর মন্তব্যের মামলার অগ্রগতি ঘটল। এবার সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-এর ন্য়ায়পাল অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জৈন তাঁদের হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠালেন। মুম্বই ইন্ডিয়ানস বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্য়াচের আগে মুম্বইয়ে তাঁরা জৈনের সামনে হাজিরা দিতে পারেন।

সোমবার অবসরপ্রাপ্ত এই বিচারপতি জানিয়েছেন, বিচারের স্বাভাবিক নিয়মেই অভিযুক্ত দুই ক্রিকেটারের বক্তব্য শুনতে হবে তাঁকে। সেই কারণেই ইতিমধ্যেই হার্দিক-রাহুল'কে তিনি হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবার সেটা তাঁরা কবে করতে পারবেন, সেই দায়িত্ব ক্রিকেটারদের উপরই ছেড়েছেন বিসিসিআই-এর ন্য়ায়পাল ডিকে জৈন।
সমস্যা হল, আইপিএল-এ দুই জনে দুটি আলাদা দলের হয়ে খেলেন। হার্দিক রয়েছেন মুম্বই ইন্ডিয়ানস-এ আর রাহুল কিংস ইলেভেন পঞ্জাবে। আর আইপিএল-এর ম্যাচগুলিও সব গায়ে গায়ে, নিঃশ্বাস ফেলারই সময় নেই বলে গেলে। ফলে দুজনকে একসঙ্গে ন্য়ায়পালের সামনে হাজির করা নিয়ে সমস্য়া দেখা দিয়েছে। তবে আগামী ১১ এপ্রিল মুম্বইয়ে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন। ওই সময়ই তাঁরা নিজেদের বক্তব্য ন্য়ায়পালকে জানিয়ে আসতে পারেন বলে শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications