AUS vs PAK: ভারত যাওয়ার আগেই অস্বস্তিতে অস্ট্রেলিয়া! পারথে জিতে ২২ বছর পর ডাউন আন্ডারে বাজিমাত পাকিস্তানের

AUS vs PAK: ভারতের বিরুদ্ধে পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার ১২ দিন আগে এই স্টেডিয়ামেই অস্বস্তি বাড়ল অস্ট্রেলিয়ার।

২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ২০০২ সালের ওই সিরিজে অস্ট্রেলিয়া দলে থাকা জেসন গিলেসপি এখন পাকিস্তানের হেড কোচ।

AUS vs PAK

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে পাকিস্তান দলে টালমাটাল পরিস্থিতি ছিল। সাদা বলের দলের হেড কোচের পদ থেকে ইস্তফা দেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো হেড কোচ গ্যারি কার্স্টেন। এই পরিস্থিতিতে গিলেসপিই দল নিয়ে যান নিজের দেশে খেলতে। তাঁর অভিজ্ঞতাতেই সমৃদ্ধ হলো পাকিস্তান।

তিন ম্য়াচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়া ৯৯ বল বাকি থাকতে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর অ্যাডিলেডে পাকিস্তান ১৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয়। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া সেই ম্যাচে ১৬৩ রানে গুটিয়ে গিয়েছিল।

আজকের ম্যাচে কামিন্স খেলেননি। অস্ট্রেলিয়া জশ ইনগ্লিসকে তৃতীয় ওডিআই ও টি২০ সিরিজের অধিনায়ক ঘোষণা করে। ইনগ্লিস ভারতের বিরুদ্ধে পারথ টেস্টের দলেও রয়েছেন। যদিও অধিনায়ক হিসেবে আজকের ম্যাচটি ইনগ্লিস ভুলেই যেতে চাইবেন।

টস জিতে পারথে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের পেসারদের দাপটে অস্ট্রেলিয়া ৩১.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায়। আটে নামা শন অ্যাবট ৪১ বলে সর্বাধিক ৩০ রান করেন। শাহিন শাহ আফ্রিদি ১টি মেডেন-সহ ৮.৫ ওভারে ৩২ ও নাসিম শাহ ৯ ওভারে ৫৪ রান খরচ করে তিনটি করে উইকেট নেন। হ্যারিস রউফ ২টি ও মহম্মদ হাসনাইন ১ উইকেট নেন।

ম্যাথু শর্ট ২২, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ৭, অ্যারন হার্ডি ৭, ইনগ্লিস ৭ রান করেন। কুপার কনোলি চোট পেয়ে মাঠ ছাড়ার আগে করেন ৭। মার্কাস স্টইনিস ৮, অ্যাডাম জাম্পা ১৩, লান্স মরিস ০ রানে আউট হন। গ্লেন ম্যাক্সওয়েল প্রথম ম্যাচের পর আজও শূন্য রানে সাজঘরে ফেরেন। ১২ রানে অপরাজিত থাকেন স্পেনসার জনসন।

জবাবে খেলতে নেমে ২৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ তথা সিরিজ জয় নিশ্চিত করে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। সাইম আয়ুব ৪২, আবগুল্লাহ শফিক ৩৭ রান করেন। বাবর আজম ২৮ ও রিজওয়ান ৩০ রানে অপরাজিত থাকেন। লান্স মরিস নেন ২ উইকেট।

এই সিরিজ জয় টি২০ সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়াল পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজ জয়ের গুরুত্ব পাকিস্তান দলের কাছে অনেকটাই। অস্ট্রেলিয়াকে টি২০ সিরিজের আগে চাপে রাখবে ব্যাটিং ব্যর্থতা। প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম অস্ট্রেলিয়ার মাটিতে ২০০২ সালের চেয়েও এবারের সিরিজ জয়কেই এগিয়ে রাখলেন। ম্যাচের সেরা ও সিরিজ-সেরা হন হ্যারিস রউফ। এই সিরিজে তিনি ১০ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+