বিশ্ব ক্রিকেটে চরম লজ্জার মুখে পাকিস্তান! কৌলীন্য হারাল দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ

১৮ বছর পর প্রথম পাকিস্তান সফরে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপদার্থতার কারণে কৌলীন্য হারাল পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ। দুই দেশের একদিনের সিরিজটি আইসিসি বিশ্বকাপের সুপার লিগের অন্তর্গত বলে ধরা হবে না। পিসিবি এই সিরিজের জন্য ডিআরএসের ব্যবস্থা করতে না পারাতেই বিশ্ব ক্রিকেটে লজ্জায় মাথা কাটা গেল পাকিস্তানের।

কৌলিন্য হারাল দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ এখন থিলান সমরবীরা। ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাছে যখন শ্রীলঙ্কা দল জঙ্গি হামলার মুখে পড়ে তখন সমরবীরার বাঁ পায়ের উরুতে গুলি লেগেছিল। অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে তাঁর আরও তিন মাস সময় লাগে। সেই সমরবীরাও এদিন ইসলামাবাদে পৌঁছেছেন। ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ড দলের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার। শ্রীলঙ্কা দলের উপর এই হামলার জেরে পাকিস্তান সফরে যেত না কোনও দেশ। সংযুক্ত আরব আমিরশাহীর নিরপেক্ষ কেন্দ্রে হোম সিরিজ আয়োজন করতে হয়েছে পাকিস্তানকে। পরবর্তীকালে পাকিস্তান সফরে গত ছয় বছর ধরে গিয়েছে জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

২০০২ সালে করাচির টিম হোটেলের কাছে বিস্ফোরণের জন্য মাঝপথে সফর বন্ধ রেখে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। তারপর ২০০৩ সালে পাকিস্তানে শেষবারের জন্য নিউজিল্যান্ড গিয়েছিল পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেলতে। ১৮ বছর আজ পাকিস্তানে পৌঁছেছে টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। বুলেটপ্রুফ বাসে করে কিউয়িদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। চলতি মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ রাওয়ালপিণ্ডিতে তিনটি একদিনের আন্তর্জাতিক এবং সেপ্টেম্বরের ২৫, ২৬, ২৯ ও অক্টোবরের ১ ও ৩ তারিখ লাহোরে পাঁচটি টি ২০ আন্তর্জাতিক খেলবে নিউজিল্যান্ড। যদিও এই দলে অধিনায়ক কেন উইলিয়ামসন-সহ প্রথম সারির দলের ৮ জন তারকাই নেই। নিউজিল্যান্ড দলের পাঁচ সদস্য রবিবার পাকিস্তানে পৌঁছাবেন।

স্টেডিয়ামগুলির ২৫ শতাংশ আসনে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যদিও এই সিরিজের জন্য ডিআরএস সিস্টেমের ব্যবস্থা করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি ও সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থা আইসিসি অনুমোদিত সংস্থার থেকে প্রযুক্তির ব্যবস্থা করতে পারেনি। ডিআরএস না থাকায় নিউজিল্যান্ড জানিয়ে দেয়, ডিআরএস না থাকলে তারা এই সিরিজকে আইসিসি বিশ্বকাপের সুপার লিগ হিসেবে মানতে রাজি নয়। শেষে ঢোঁক গিলতে হয় পিসিবিকে। পাকিস্তান এখনও অবধি ৯টি সুপার লিগ খেলেছে, চারটি জিতে পয়েন্ট ৪০, রয়েছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। নিউজিল্যান্ড তিনটির তিনটিতে জিতে ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে। নিউজিল্যান্ড ২০২২-২৩ মরশুমে দুটি টেস্ট ও তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে যাবে। সেই সিরিজকে সুপার লিগের অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছে পিসিবি। সুপার লিগের ১৩টি টিমের মধ্যে পয়েন্টের বিচারে আয়োজক ভারত এবং প্রথম সাতটি দল সরাসরি ২০২৩ বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারবে। বাকি পাঁচটি দলকে খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বের টুর্নামেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+